,

ফিরলেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান

news-image

হায়দ্রাবাদের রামুজি ফিল্ম সিটিতে টানা ১০ দিন শুটিং করে শনিবার দেশে ফিরেছেন নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। সেখানে তিনি সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির গানের শুটিং করেছেন নায়িকা জয়া আহসানের সঙ্গে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিংও করেছেন। হায়দ্রাবাদ থেকে ফিরে পরিচালক সাফিউদ্দিন সাফি জানান, ছবির কোরিও-গ্রাফার ছিলেন মুম্বই-চেন্নাইয়ের বিখ্যাত নৃত্য পরিচালক শংকরাইয়া। নৃত্য দৃশ্যে শাকিব খানের দুর্দান্ত পারফরম্যান্স দেখে কোরিও-গ্রাফার শংকরাইয়া মুগ্ধ হয়েছেন। টানা ৬-৭ ঘণ্টা শাকিব খানকে নাচতে দেখে হাযদ্রাবাদের পুরো টেকনিক্যাল টিম তার প্রশংসায় পঞ্চমুখ। তাদের ধারণা ছিল একদিন টানা ৬-৭ ঘণ্টা নাচার পর পরের দিন শুটিংয়ে আসতে পারবেন না শাকিব খান। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে তিনি সকাল ৯টায় শুটিংয়ে উপস্থিত। আবার টানা ৬-৭ ঘণ্টা নাচলেন। তাও আবার দুর্দান্তভাবে। শাকিব খানের পারফরম্যান্সে মুগ্ধ শংকরাইয়া পরিচালকের কাছেই প্রশংসা করলেন উন্মুক্তভাবে। পরিচালক সাফিউদ্দিন সাফি জানান, শাকিবের প্রশংসা শুনেই কেবল নয়, তার কাজে-কর্মে আমরা ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ ছবির পুরো ইউনিট সন্তুষ্ট। কাজও হয়েছে চমৎকার। শাকিব খানের পাশাপাশি জয়া আহসান, ইমন, মৌসুমী হামিদ, শহীদুল আলম সাচ্চু- সবাই দুর্দান্ত অভিনয় করেছেন। আমার বিশ্বাস ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ একটি ভালমানের ছবি হিসেবে দর্শকের কাছে আসবে। এদিকে দেশে ফিরেই শাকিব খান বড় একটি সাফল্যের সংবাদ পেলেন। তার অভিনীত ‘আরো ভালোবাসবো তোমায়’ সুপারহিট হওয়ায় তিনি তার সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখলেন। গত ঈদে ‘লাভ ম্যারেজ’-এর বিশাল সাফল্যের পর ‘আরো ভালোবাসবো তোমায়’-এর সাফল্যে এ অভিনেতা বেশ ফুরফুরে অবস্থায় আছেন। কিছুদিনের মধ্যেই তিনি ব্যাংকক যাবেন বদিউল আলম খোকন পরিচালিত ‘রাজাবাবু’ ছবির শুটিং করতে। এ ছবিতে তার নায়িকা অপু বিশ্বাস ও ববি। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনী টু’ এবং ‘রাজাবাবু’ দুটি ছবিই আসন্ন কোরবানির ঈদে মুক্তি পাবে বলে ছবির প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা