বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আটকে থাকা সানিও ছাড়া পেলেন

news-image

সানি লিওন অভিনীত প্রত্যেকটি ছবির প্রতিই দর্শকদের আলাদা একটি আগ্রহ ও কৌতূহল কাজ করে। তার অভিনীত ছবিগুলো তাই ব্যবসাসফলও বটে। তবে কদিন আগেই নিজের নতুন ছবির মাধ্যমে আটকে গিয়েছিলেন সানি। তার অভিনীত ‘মাস্তিজাদে’  ছবিটিকে ব্যাপক নগ্নতা ও রগরগে দৃশ্য থাকার অভিযোগে আটকে দেয় ভারতের সেন্সর বোর্ড। ছবির পরিচালক মিলাপ জাভেরিজ পরিচালিত এ ছবিটি তাই কদিন ধরেই ঝুলছিল সেন্সর বোর্ড রুমে। কিন্তু সম্প্রতি এ ছবিটি ছাড়া পেলো, ছাড়া পেলেন সানিও। ভারতীয় সেন্সর বোর্ড ছবিটির কিছু দৃশ্য বাদ দিয়ে প্রাপ্তবয়স্ক ছবি হিসেবে এটি মুক্তির নির্দেশ দিয়েছিল। সেই কাজটিই এতদিন করেছেন পরিচালক। ছবিটি সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে। আর এর মধ্য দিয়ে আগামী কিছুদিনের মধ্যেই মুক্তি পেতে যাচ্ছে সানি লিওন অভিনীত এ ছবিটি। এ ছবির মাধ্যমে আবারও দর্শকদের হৃদয়ে কাঁপন তুলতে যাচ্ছেন সানি। জানা গেছে, সানি এ ছবিতে ব্যাপক খোলামেলা হয়ে ক্যামেরাবন্দি হয়েছেন। কয়েকটি নগ্ন দৃশ্যেও ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি কিছু রগরগে দৃশ্যও রয়েছে। সব মিলিয়ে রোমান্টিক-কমেডিনির্ভর প্রাপ্তবয়স্ক এ ছবিটির মাধ্যমে আবারও সানি দর্শক হৃদয় জয় করতে সক্ষম হবেন বলেই মনে করছেন ছবির পরিচালক। 

এ বিষয়ে মিলাপ বলেন, এটা আমাদের জন্য অনেক খুশির খবর যে ‘মাস্তিজাদে’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। কারণ সানি অভিনীত এ ছবির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ছবিতে এমন চরিত্রে সানি অভিনয় করেছেন যা এর আগে কখনও তিনি করেননি। পাশাপাশি দর্শকদের জন্য সানি ছবিতে অনেক চমক রেখেছেন। আশা করছি ছবিটি ভাল লাগবে সবার। 

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান