,

ঈদের পর শুটিং শুরু করবেন নায়করাজ

news-image

ঈদের পর আবারও সিনেমার শুটিং শুরু করবেন নায়করাজ রাজ্জাক। রাজু আহমেদ পরিচালিত ‘অসম প্রেম’ ছবির শুটিংয়ের মাধ্যমে তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন বলে জানা গেছে। ছবিটির শুটিং শুরু হয়েছিল চলতি বছরের এপ্রিল মাসে। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নায়করাজ। তাকে ঘিরেই তৈরি হয়েছে গল্প। কিন্তু অসুস্থতার কারণে শুটিং করা হয়নি তার। হাসপাতাল থেকে ফিরে বিশ্রামে থাকার কারণে তার অংশটুকু বাদ রেখেই চলেছে ছবির কাজ। এখন আগের চেয়ে অনেকটা সুস্থ রাজ্জাক। আশা করছেন ঈদের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। ঈদ শেষে আগের কাজ করা ছবিগুলো শেষ করে দেবেন তিনি। ছবিতে রাজ্জাকের বিপরীতে অভিনয় করেছেন অমৃতা খান। সঙ্গে রয়েছেন বাপ্পারাজ, ইমন ও অরিন। প্রসঙ্গত, কিছুদিন আগে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি হয়েছিলেন নায়করাজ রাজ্জাক। তখন তার শারীরিক অবস্থা বেশ নাজুক ছিল। তার শারীরিক অবস্থার অবনতি নিয়ে গুজবও রটেছিল। ডাক্তারদের অক্লান্ত পরিশ্রম, সবার দোয়া এবং সর্বোপরি মহান আল্লাহর বিশেষ রহমতে আবারও সুস্থ হয়ে তিনি সবার মাঝে ফিরে এসেছেন। এজন্য তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইসহ দেশবাসীর কাছে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন। ফিরে এসে কাজ করার প্রতিশ্র“তির কথাও জানিয়েছেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ