বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ে হয়ে গেল সাগর-শম্পার

news-image

পর্দায় রসায়নের পর বাস্তব জীবনে দীর্ঘদিনের প্রণয় অবশেষে বিয়েতে রূপ নিলো সুপার হিরো-সুপার হিরোইন সাগর ও শম্পার। রিল লাইফের পাশাপাশি রিয়েল লাইফে তাদের প্রেমের কথা অনেকেরই অজানা ছিল। অবশ্য সেটা জানান দিয়েই বিয়ের কাজটি সেরে নিয়েছেন সাগর ও শম্পা। গত ১৫ই আগস্ট এক হয়ে গেল তাদের চার হাত। পারিবারিকভাবেই বিয়েটা হয়েছে। সাগর তার পিতৃভূমি দিনাজপুর থেকে বর সেজে যান শম্পার ময়মনসিংহের বাড়িতে। সেখানে দুই পরিবার ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে তারা একে অপরের সঙ্গে মালাবদল করেন। বিয়ে প্রসঙ্গে সাগর বলেন, আমরা একে অপরকে ভালবেসে বিয়ে করেছি। বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সবার উপস্থিতি ছাড়াও অন্য আত্মীয়স্বজন উপস্থিত ছিলেন। সবাই আমাদের নতুন সংসার জীবনের জন্য দোয়া করবেন। শম্পা বলেন, এতদিনের প্রেমের সম্পর্কটা পরিপূর্ণ হলো। আমরা দুজনই খুশি। মহান আল্লাহর প্রতি অশেষ কৃতজ্ঞ যে তিনি আমাদের বিয়ের হুকুম করেছেন। সবাই আমাদের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। সাগর ও শম্পা দীর্ঘদিন একসঙ্গে চলচ্চিত্রে কাজ করছেন। দুজনই এনটিভির ‘সুপার হিরো সুপার হিরোইন’ প্রতিযোগিতা থেকে উঠে এসেছেন। একই বছরে, ২০০৯ সালের প্রতিযোগী ছিলেন তারা। সম্পর্কটা ঘনিষ্ঠ হয়েছে সেখান থেকেই। তারপর তারা জুটি হয়ে ‘মনের মধ্যে লেখা’, ‘লাভ ইউ প্রিয়া’, ‘এক্সকিউজ মি’, ‘ওয়ান ওয়ে রোড’- এ চারটি ছবিতে অভিনয়ও করেছেন। কিছুদিন আগে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘লাভ ইউ প্রিয়া’।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে