,

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ১৩

news-image

আত্মঘাতী বোমা হামলায় পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদাসহ ১৩ জন নিহত হয়েছেন। গতকাল শাদি খান গ্রামে খানজাদার রাজনৈতিক কার্যালয়ে এ হামলা চালানো হয়। অনলাইন ডনের খবরে বলা হয়, বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে, ভবনের ছাদ ভেঙে পড়ে। এমনকি আশপাশের বাড়িগুলোর জানালার কাচ ভেঙে যায়। হামলার সময় খানজাদার ওই কার্যালয়ে এক জিরগায় যোগ দিতে আনুমানিক ৫০-১০০ জন উপস্থিত ছিলেন বলে ধারণা করা হচ্ছে। পুরো ভবন ধসে পড়ায় তাদের অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। মৃতদের মধ্যে আরও রয়েছেন পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট হাজরো সৈয়দ শওকাত শাহ। এ রিপোর্ট লেখা পর্যন্ত ধ্বংসস্তূপে আটকে ছিলেন আরও ১০ পুলিশ সদস্য। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র বলছে, খানজাদার ওপর হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ঝাংভি (এলইজে)। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলি খান ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি, সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও প্রাদেশিক কর্তৃপক্ষকে অবিলম্বে উদ্ধার তৎপরতা চালানোর নির্দেশ দেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান চলছিল। সন্ত্রাসী হামলাকে নিন্দা জানিয়ে সুজা খানজাদার মৃত্যুতে অন্যদের মধ্যে শোক প্রকাশ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ চেয়ারম্যান ইমরান খান, নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ শরিফ ও পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। এদিকে আইএসপিআর-এর মহাপরিচালক অসিম বাজওয়া হামলার নিন্দা করে জানিয়েছেন, সেনাপ্রধান রাহিল শরিফ দোষীদের খুঁজে বের করতে সাহায্য করতে গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন। বাজওয়া আরও বলেন, এ হামলা সন্ত্রাসবাদ নির্মূলে জাতীয় দৃঢ়সংকল্পকে নিরুৎসাহিত করবে না। একইসঙ্গে তিনি সাবেক কর্নেল সুজা খানজাদাকে সাহসী কর্মকর্তা বলে প্রশংসা করেন। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ