,

ইন্দোনেশিয়ায় ৫৪ আরোহী নিয়ে বিমান নিখোঁজ

news-image

এবার ইন্দোনেশিয়ার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বিমান ৫৪ আরোহী নিয়ে নিখোঁজ হয়েছে। আরোহীদের     
মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা তা জানা যায় নি। ট্রাইগানা নামের বিমানটি গতকাল জয়াপুরা থেকে ওকসিবিল, পাপুয়ায় যাওয়ার কথা ছিল। জয়াপুরা থেকে স্থানীয় সময় ২টা ২২ মিনিটে বিমানটি উড্ডয়নের পর ওকসিবিলের স্থানীয় সময় বিকাল ৩টা ১৫ মিনিটে তা অবতরণের কথা ছিল। পাপুয়া পুলিশের মুখপাত্র সার্জেন্ট কমরেড প্যাট্রিগি বলেন, সাধারণত এ যাত্রায় ৫৫ মিনিট সময় লাগে। কিন্তু তারা বিমানটির কোন খবর পান নি। উল্লেখ্য, ওই বিমানটির পাইলট ছিলেন ক্যাপ্টেন হাসানুদ্দিন। পুলিশ বলেছে, ওই বিমানটিতে মোট ৫৪ জন আরোহী ছিলেন। এর মধ্যে রয়েছেন ৫ জন ক্রু। রয়েছে বেশ কয়েকটি শিশু। ৫ ক্রুর মধ্যে রয়েছেন পাইলট হাসানুদ্দিন, কো-পাইলট আরইয়াদিন, মেকানিক অফিসার ম্যারিও, নারী ফ্লাইট এটেন্ডেন্ট ইকা ও দিতা। ইন্দোনেশিয়ার পরিবহন বিষয়ক মন্ত্রণালয় গতকাল বিমানটির সঙ্গে যোগাযোগ হারিয়ে যাওয়ার কথা নিশ্চিত করেছে। এ মন্ত্রণালয়ের জনসংযোগ বিষয়ক প্রধান জুলিয়াস আন্দ্রাভিদা বারাতা বলেছেন, স্থানীয় সময় দুপুর ২টা ৫৫ মিনিটে কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এ বিমানটির নাম ট্রাইগানা এয়ার পিকে-ওয়াইআরএন। ফ্লাইট নম্বর আইএল ২৬৭। এটি পাপুয়ার ওকসিবিলে অবতরণ করে নি। সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বোঝা যাচ্ছে না আসলে কি ঘটেছে। কর্তৃপক্ষ বলছে, এরই মধ্যে বিমানটির সন্ধান ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। বিমানটি সেনতানি এয়ার ফোর্সের মালিকানাধীন। এর কমান্ডার ও কর্নেল আই মেড সুসিলা আদিয়ানা বলেছেন, এরই মধ্যে অন্যদের সহায়তা নিয়ে তারা বিমানটির গতিপথ ম্যাপিং করছেন। তবে পেগানুনগান বিনতাং পুলিশ প্রধান সিনিয়র কমান্ডার ইউনুস ওয়ালি বলেছেন, তারা মনে করছেন না যে, বিমানটি বিধ্বস্ত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে