,

আশুগঞ্জে নিখোঁজের তিনদিন পর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার

news-image

নিখোঁজের তিনদিন পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের একটি খাল থেকে জনি (০৪) নামে এক শিশুর মরদেহ  উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে আশুগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। শিশু জনি বাহাদুরপুর গ্রামের চাতাল শ্রমিক তাজুল ইসলামের ছেলে। তাদের বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার নোয়াপাড়া গ্রামে।
 
নিহত শিশুটির মা তহুরা বেগম জানান, শুক্রবার (১৪ আগস্ট) সকাল থেকে শিশু জনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রোববার দুপুরে স্থানীয়রা খালের কুচুরিপানার নিচে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদ0ন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদনের পর এটি হত্যাকাণ্ড কিনা তা জানা যাবে বলে জানান ওসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা