,

অবৈধ সব সিম বাজেয়াপ্ত হচ্ছে : তারানা হালিম

news-image

ডেস্ক রির্পোট : ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারনা হালিম বলেছেন, ‘বিটিআরসির একটি মোবাইল টিম আছে। সেই টিম সাত দিনের একটি ক্রাশ প্রোগ্রাম নেবে, যাতে তারা সমস্ত আনরেজিস্টার্ড সিম বাজেয়াপ্ত করতে পারে।’
তিনি বলেন, ‘কোন চক্রের মাধ্যমে এই সিমগুলো অবৈধভাবে বিক্রি হচ্ছে সেই সূত্রটি আমরা ধরতে চাই।’
অবৈধ সংযোগ বন্ধে শীঘ্রই বড় ধরনের অভিযান চালানো হবে জানিয়ে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘মোবাইল কোর্ট যাতে বিভিন্ন জায়গায় তাদের কার্যক্রম চালাতে পারে সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর জন্য একটি খসড়া চিঠি আমরা তৈরি করেছি। খুব তাড়াতাড়ি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেটা পাঠানো হবে।’
সচিবালয়ে রবিবার শোকাবহ আগস্ট উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তারানা হালিম এ সব তথ্য জানান।
‘অবৈধ সিম বাজেয়াপ্তের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব জেলা প্রশাসকদের (ডিসি) কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি চলছে’ জানিয়ে তারানা হালিম বলেন, ‘ঢাকার মতো জেলা শহরগুলোতেও যাতে অভিযান পরিচালনার মাধ্যমে অবৈধ সিম বিক্রিকারীদের শাস্তি দেওয়া যায়, সেই ব্যবস্থা করছি। জরিমানা থেকে শুরু করে আইনের যে বিধান আছে সেগুলো যাতে তারা প্রয়োগ করতে পারেন সেই লক্ষ্যে নির্দেশনা পাঠানো হবে।’
১৩ আগস্ট তারানা হালিম নিজেই রাজধানীতে অবৈধ সিম (সাবস্ক্রাইবার আইডেন্টিফিকেশন মডিউল) যাতে কেউ বিক্রি না করে সে লক্ষ্যে কয়েকটি দোকানে সচেতনতামূলক কার্যক্রম চালান। পাঁচ দিনের মধ্যে অবৈধ সিম অপসারণের উদ্যোগ নেওয়ারও ঘোষণা দেন তিনি।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমরা কাজ করে যাচ্ছি। আশা করি এরই মধ্যে দেওয়া ঘোষণা আমরা বাস্তবায়ন করতে পারব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক ও টেলিযোগযোগ বিভাগের সচিব মো. ফয়জুর রহমান চৌধুরী। তিনি বলেন, ‘দল যার যার, বঙ্গবন্ধু সবার। সরকারি চাকুরে হিসেবে আমাদের দল করতে বাধা আছে। কিন্তু বঙ্গবন্ধুকে নিয়ে কোনো বিভাজন থাকা চলবে না। বঙ্গবন্ধু কোনো একক দলের না। বঙ্গবন্ধু সবার, বাংলাদেশের।’
সভায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী ছাড়াও মন্ত্রণালয়ের বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 


দ্য রিপোর্ট
 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা