,

পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সহ নিহত ৮

news-image

পাকিস্তানের প্রাদেশিক স্বরাষ্ট্রমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল সুজা খানজাদা ১৬ অগাস্ট পরিচালিত এক আত্মঘাতী বোমাহামলায় নিহত হয়েছেন। সুজার দলীয় কার্যালয়ে এ আত্মঘাতী হামলার ঘটনা ঘটলে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়েন তিনি। পরবর্তীতে তার মৃত্যু ঘটে। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর সহকারী সাইয়েদ এলাহি কর্তৃক তা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এ ঘটনায় হতাহতের সঠিক সংখ্যাটি এখনও জানা সম্ভব হয়নি। তবে নিহতের তালিকা দীর্ঘ হতে পারে আরও। বিস্ফোরণের পরপরই দপ্তর-ভবনের ছাদটি ধসে পড়ে। আশপাশের ঘরবাড়িও ক্ষতির শিকার হয় বলে জানা যায়।

দলীয় কার্যালয়ে আজ জিরগার আয়োজন করা হয়েছিল। জিরগা হলো নেতা কর্তৃক আয়োজিত বিশেষ আলোচনা ও শিক্ষাদান অনুষ্ঠান, বিশেষত ইসলামি জ্ঞানাকেন্দ্রিক তত্ত্বকথা জিরগায় আলোচিত হয়ে থাকে। আনুমানিক শতাধিক লোক এ উদ্দেশ্যে দপ্তরে মিলিত হয়েছিলেন। তাদের সিংহভাগই ধসে পড়া স্থাপনপোকরণের নিচে চাপা পড়েছেন বলে জানা গেছে।

এদিকে সুজা খানজাদাই শুধু নন, আলোচিত ব্যক্তিদের মধ্যে ডেপুটি পুলিশ সুপারিন্টেনডেন্ট হাজরো সাইয়েদ শওকতও নিহত হয়েছেন বলে জানা গেছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে