,

গর্ভবতীর স্বাস্থ্যঝুঁকি বাড়ে ফাস্ট ফুডে

news-image

বর্তমান প্রজন্মের মায়েরা অনেক বেশি সচেতন। কিন্তু অনেকেই তার আগের খাদ্যাভ্যাস ছাড়তে পারেন না। পছন্দের খাদ্য তালিকায় থাকে পিজা, বার্গার, স্যান্ডউইচ, চিকেন ফ্রাই, মিষ্টি, আইসক্রিম ও কোমল পানীয়। এছাড়াও প্যাটিস, পেস্ট্রি  কেক বা পাস্তাও থাকতে পারে। এগুলোর অধিকাংশই অস্বাস্থ্যকর তেল, ভেজালযুক্ত বা বাসি উপকরণ দিয়ে তৈরি হয়। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেড়ে গিয়ে হৃদরোগ বা স্ট্রোকের আশংকা দেখা দেয়। কাজেই ফাস্ট ফুড বা জাংক ফুডে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি।

সম্প্রতি অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক প্রমাণ করেছেন- গর্ভবতী মা ফাস্ট ফুড খেলে বাচ্চার উল্লেখযোগ্য ক্ষতির আশংকা রয়েছে। তাদের পরীক্ষায় প্রমাণিত হয়েছে, গর্ভাবস্থায় বেশি মিষ্টি ও বেশি চর্বি জাতীয় খাবার খেলে, সন্তানও মিষ্টি ও চর্বি জাতীয় খাবারের প্রতি বেশি আসক্ত হবে।

এর কারণ হিসেবে গবেষকেরা দেখিয়েছেন যে, মায়ের খাদ্যাভ্যাস তার গর্ভের শিশুর মস্তিষ্কে এক ধরণের প্রভাব ফেলে। যার কারণে মায়ের পছন্দ-অপছন্দ শিশুর ভেতরে প্রতিফলিত হয়।

কাজেই মা যতই তার সন্তানকে নিষেধ করুন না কেন, বাচ্চা ফাস্ট ফুডে আসক্ত হবে। আর এ কারণে অল্প বয়সে সন্তানদের স্থূলকায় হওয়ার প্রবণতা বেশি থাকে। এছাড়াও বাচ্চা বয়সেই অন্যান্য শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে