,

ঘরছাড়া কোটি মানুষ, জয়া আলোচনায় (ভিডিও)

news-image

একটি সীমারেখা। এক তুড়িতে ভাগ করে দিলো পাঁচ হাজার বছরের সভ্যতাকে। ঘরছাড়া হলো কোটি মানুষ। ভিটে ছেড়ে; প্রতিবেশী, প্রিয় গাছটা, পরিচিত উঠোন, মুখস্ত ঠিকানা ছাড়িয়ে সীমানা হিসেব পথে নামালো মানুষকে। করলো ঠিকানাহীন, গৃহহীন। পথে পথে দাঙ্গা, খুন। সারি সারি মানুষের দল হাঁটে, পালায়; নতুন ঠিকানার সন্ধানে। ও দলে অশীতিপর বৃদ্ধা আছে, পোয়াতি গৃহবধূ, শিশু, স্কুলের মাস্টার, খেটে খাওয়া কৃষক।
১৯৪৭ সাল । পার্টিশন। এটাই সৃজিত মুখার্জির ‘রাজকাহিনী’র প্রেক্ষাপট। সৃজিতের নারী চরিত্রগুলো তখনই প্রতিবাদী হয়ে ওঠে. যখন সীমারেখার হাত থেকে রেহাই পায় না তাদের আশ্রয়টিও। অর্ডার আসে, ‘বাড়ি খালি করে দিতে হবে। বাড়ির মধ্য দিয়ে হিন্দুস্তান-পাকিস্তানের সীমান্ত যাবে।’
বাড়িটি বেগম জানের। বেগম জান পতিতাদের সর্দার। ওখানে দশটি নারী চরিত্র থাকে, একজন বৃদ্ধা, শিশুও আছে। তাদের একজন রুবিনা, জয়া আহসান। ১৪ আগস্টের একেবারে শেষপ্রান্তে, মধ্যরাতে প্রকাশ পেয়েছে ‘রাজকাহিনী’র ট্রেলার। এতে জয়াকে দেখা গেলো একেবারে ভিন্নরূপে। ধীর, শান্তঅথচ দৃঢ় জয়া আহসান। পার্টিশনের শিকার যখন তাদের বাড়িটি, হাতে অস্ত্র তুলে নেন। যখন বলেন, ‘এই লড়াইয়ের শেষ না দেখে আমি নড়বো না’; মনে হয়, এই জয়াকে আগে কখনও দেখেনি কেউ।
আসছে পূজায় ‘রাজকাহিনী’ মুক্তি পাবে। এতে আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা ঘোষ, শাশ্বত চট্টোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র, লিলি চক্রবর্তী, প্রিয়াংকা সরকার, সুদীপ্তা চক্রবর্তী, সায়নী ঘোষ, ধৃতিমান ঘোষ, ঋদিমা ঘোষ, দিতিপ্রিয়া রায়, এনা সাহা, কাঞ্চন মল্লিক, রুদ্রনীল ঘোষ, রজতাভ দত্ত, বিশ্বজিৎ চক্রবর্তী, ব্রাত্য বসু, কৌশিক সেন, যীশু সেনগুপ্ত প্রমুখ।
 
নিচে ট্রেলারটি দেখুন-

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা