,

সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত : গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ

news-image

স্টাফ রিপোর্টার সরাইল :  ঢাকা-সিলেট মহাসড়কের সরাইলে প্রাইভেটকারের ধাক্কায় তানিয়া বেগম (১৮) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছে। রোববার সকালে শান্তিনগর এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে স্থানীয় লোকজন দূর্ঘটনাপ্রবন এ এলাকায় গতিরোধকের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার বুধল ইউনিয়নের চান্দের পাড়ার মরম আলীর মেয়ে তানিয়া। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। রোববার সকাল ৭টায় রাস্তা পারাপারের সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা গামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-খ-১১-৮৯৩২) নিয়ন্ত্রন হারিয়ে তানিয়াকে ধাক্কা দেয়। এতে তানিয়া গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ খবর পাওয়ার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে ফেলে। পথচারিরা জানায়, মহাসড়কের এ স্থানটিতে গতিরোধক না থাকায় প্রায়ই বড় ধরনের দূর্ঘটনা ও প্রাণহানি হচ্ছে। অবরোধের কারনে প্রায় এক ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সরাইল থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আরশাদ ও হাইওয়ে পুলিশের সার্জেন্ট মোঃ জাহাঙ্গীর ঘটনাস্থলে পৌঁছে গতিরোধকের ব্যবস্থার আশ্বাস দিলে লোকজন অবরোধ প্রত্যাহার করে নেয়।  সার্জেন্ট জাহাঙ্গীর কলেজ ছাত্রী তানিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘাতক প্রাইভেটকারটি আটক করে ফাঁড়িতে নিয়ে এসেছি।  

  

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা