,

খালেদা জিয়া যখন যেমন প্রয়োজন তেমনই তার জন্ম তারিখ বানিয়েছেন : আইনমন্ত্রী

news-image

আমিরজাদা চৌধুরী : আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন,বঙ্গবন্ধু হত্যার এক বিচারে বাংলাদেশ কলংক মুক্ত হয়নি। এই কলংকের বোঝা সারাজীবনই বইতে হবে। বঙ্গবন্ধু আর তার পরিবারের ঋন এদেশের মানুষ কখনো শোধ করতে পারবেনা। তবে সেটি সম্ভব হবে বঙ্গবন্ধুর আদর্শ ও ¯^প্ন বাস্তবায়নের মাধ্যমে। তিনি আজ শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরের প্রেসক্লাব চত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত বিশাল শোকসভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

মন্ত্রী বলেন- বিএনপি নেত্রী খালেদা জিয়া যখন যেমন প্রয়োজন তেমন ভাবে তার জন্ম তারিখ ঠিক করেছেন। বিয়ের জন্যে যখন বিয়ে পাস করা দরকার তখন জন্ম তারিখ দিয়েছেন একরকম। আবার বিয়ের জন্যে বয়স বাড়াতে জন্ম তারিখ ঠিক করেছেন আরেকটা। আর ১৫ ই আগষ্টে জন্ম তারিখ ঠিক করেছেন জামায়াত-মুসলীম লীগের সঙ্গে ঘাটছড়া বাধার জন্যে।
কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়ার সভাপতিত্বে শোকসভায় মন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া এখন শান্ত হয়েছেন। তিনি অনেক জ্বালাও পোড়াও করেছেন, ধ্বংস করেছেন। সাধারণ নিরীহ মানুষকে মেরেছেন।
আমি তাকে এখন আহবান জানাই দেশ গড়ার কাজে এগিয়ে আসার জন্যে, মানুষের মুখে হাসি ফুটানোর জন্যে।
শোকসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম.জি হাক্কানী, রাশেদুল কায়সার জীবনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা