,

আশুগঞ্জে ট্রাকচাপায় তরুণী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাকচাপায় পূর্ণতা (২০) নামে এক তরুণী নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলা সদরের ডে-নাইট হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। নিহত পূর্ণতা উপজেলার আড়াইসিঁধা গ্রামের মোশাররফ হোসেনের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮টার দিকে পূর্ণতা মোটরসাইকেল যোগে আশুগঞ্জ উপজেলা সদর থেকে আড়াইসিঁধা গ্রামের নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের ডে-নাইট হাসপাতালের সামনে আসলে একটি ট্রাক তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে পূর্ণতা মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতিহতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. শরীফ উদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা