,

কী বলতে যাচ্ছে জাপান?

news-image

শুক্রবার অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভাষণ দেবেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। ভাষণের উপলক্ষ্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের আত্মসমর্পনের ৭০তম বাষির্কী উদযাপন। তার প্রদেয় ভাষণকে ঘিরে আন্তর্জাতিক মহলে শুরু হয়ে উৎকণ্ঠা। শিনজো আবে বিগত জাপানি প্রধানমন্ত্রীদের চেয়ে ভিন্ন মতের মানুষ। তিনি কী বক্তব্য রাখের আত্মসমর্পন উদযাপনের দিনে সবাই শুনতে আগ্রহী এ কারণে যে, এই প্রথম কোনো জাপানি প্রধানমন্ত্রী বিশ্বযুদ্ধে জাপারে কৃতকর্মকে অনেকটা আত্মপক্ষ সমর্থনের দৃষ্টিতে দেখতে চাইছেন। ইতোপূর্বে জাপানের প্রধানমন্ত্রী ছিলেন যারা, প্রত্যেকেই বর্তমান পৃথিবীর কাছে একরকম ক্ষমাপ্রার্থীতাসূচক বক্তব্য রেখেছিলেন, আবে এবার হয়ত তার ব্যতিক্রম করবেন। আবের ভাষ্য ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে উৎরে গেছে, সাংসদরা তার ভাষণ অনুমোদন করেছেন, কিন্তু কী তারা অনুমোদন করেছেন তা জানতে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। সবচেয়ে বেশি উৎকর্ণ হয়ে আছে চীন এবং দক্ষিণ কোরিয়া। তাদের ভাষ্য হচ্ছে, জাপানের সবচেয়ে বেশি নৃশংসতার শিকার হয়েছে মূলত তারাই, কিন্তু বিপরীতে জাপান কখনই যথেষ্ট সহানুভূতি ও সহমর্মিতা এর জন্যে প্রকাশ করে নাই। ইতোপূর্বে জাপানি প্রধানমন্ত্রী তোমিচি মুরাযামা এবং জুরিশিরো কোইজুমি জাপানের পক্ষ থেকে সবচেয়ে নমনীয় ক্ষমাপ্রার্থনামূলক বক্তব্য রেখেছিলেন। জাপানের বর্তমান নেতাদের ভাষ্যমতে, যেহেতু জাপান পরাজিত শক্তি, সুতরাং তারা বিজয়ী শক্তির লিখিত ইতিহাসের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছে, যা সামনের দিনগুলোতে আর চলতে দেয়া যায় না। জাপান বরং তার ঔপনিবেশিত দেশগুলোকে সমৃদ্ধ করেছে। এবং কোনো নানজিং হত্যাকাণ্ড ঘটেনি, কোনো কমফোর্ট উইম্যানও ছিল না; সব বানোয়াট।

 

70-anniversery-of-ww2-for-japan-1

 

70-anniversery-of-ww2-for-japan-2

 

70-anniversery-of-ww2-for-japan-3

 

70-anniversery-of-ww2-for-japan-4

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ