,

৮ দিনের রিমান্ডে নাহিন ও মাসুম

news-image

 ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় ওরফে নিলয় নীল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাইয়ের ছেলেসহ ২ জনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার এই দুই আসামিকে ঢাকার মুখ্য হানগর হাকিম (সিএমএম) আদালতে হাজির করে তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে গোয়েন্দা পুলিশ ডিবি। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোল্যা সাইফুল আলমের আদালতে  শুনানি শেষে তাদের দুজনের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ডিবির রিমান্ড আবেদনের দুই আসামি হলেন- সাদ আল নাহিন ও মাসুম রানা। এর মধ্যে সাদ আল নাহিন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নুর ভাতিজা।

গতকাল (বৃহস্পতিবার) বিকেলে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম। এরমধ্যে একজনকে রাজধানীর উত্তরা এবং অপর জনকে মিরপুর থেকে আটক করা হয়। তারা দু’জন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলেও জানান মুনতাসিরুল।

এদিকে, ডিবি পুলিশ এ দুজনকে বৃহস্পতিবার বিকেলে আটক করার কথা জানালেও একটি জাতীয় দৈনিক পত্রিকায় আগেই সাদ আল নাহিনকে আটকের বিষয়টি প্রকাশ করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা