,

‘ভ্যাট কমানো হবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের’

news-image

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর আরোপিত ভ্যাট কমানো হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
শুক্রবার সিলেটে এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, নতুন অর্থ বছরের বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতনের ওপর যে সাড়ে সাত শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে তা প্রত্যাহার করা হবে না। নিয়ম অনুযায়ী ভ্যাট দিতে হবে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের ওপর ভ্যাট আরোপের প্রস্তাবের পর থেকে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। ইতোমধ্যে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি পেশসহ মানব বন্ধন করেছে। তারা বলছেন, শিক্ষা কোনো পণ্য নয়, অথচ সরকার এতে ভ্যাট আরোপ করছে।
শিক্ষাবিদরা বলছেন, ভ্যাট আরোপ করায় শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় আরও বেড়ে যাবে। বিশ্ববিদ্যালয়গুলো এই অযুহাতে দ্বিগুণ-তিনগুণ টাকা আদায় করবে। শিক্ষার্থীদের এমন ভোগান্তির মধ্যে ঠেলে দেয়া মোটেও কোনো যুক্তিযুক্ত সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, এর পূর্বেও সরকার ২০১০ সালে শিক্ষার ওপর শতকরা ৪.৫ হারে ভ্যাট আরোপ করেছিল কিন্তু ছাত্রদের প্রবল আন্দোলনের ফলে তা অল্পদিনের মধ্যেই প্রত্যাহার করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা