,

যুক্তরাজ্যে বিএনপি কার্যালয় ভাঙচুর

news-image

পূর্ব লন্ডনের হোয়াইট চাপেলে বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালিয়েছেন দলের ক্ষুব্ধ নেতা-কর্মীরা। বুধবার লন্ডনের স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভাকে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির নবগঠিত কমিটির বঞ্চিত নেতা-কর্মীরা এই ভাঙচুর চালান বলে অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র জানায়, খালেদা জিয়ার লন্ডন সফর উপলক্ষে যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে গতকাল সন্ধ্যা সাতটায় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সময়ের আগেই কার্যালয়ের সামনে দলের ক্ষুব্ধ নেতা-কর্মীরা অবস্থান নিলে সভাস্থল পরিবর্তন করে ব্রিকলেনের সোনারগাঁ রেস্টুরেন্টে সভার আয়োজন করা হয়। এতে বঞ্চিত নেতা-কর্মীরা আরও ক্ষুব্ধ হয়ে দলীয় কার্যালয়ের চেয়ার-টেবিল ভাঙচুর করে চলে যান।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা