,

হজ যাত্রীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা’

news-image

হজ যাত্রীদের সঙ্গে প্রতারণাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আশকোনা হজ ক্যাম্পে চলতি বছরের হজ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। হজযাত্রীদের নিবন্ধন নিয়ে জটিলতা এড়াতে সারা বছর রেজিষ্ট্রেশন চালু করার জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, হজের রেজিষ্ট্রেশনের জন্য একটা সময় নির্দিষ্ট করা হয়। একটা তাড়াহুড়ো পড়ে যায়। কিন্তু সারা বছর ধরে যদি এই রেজিষ্ট্রেশন চলে এবং সৌদি সরকার যদি ঠিক করে দেয়- কতজন আমরা পাঠাতে পারব, সেখান থেকেই লটারি করে পাঠানোর ব্যবস্থা করা যেতে পারে। প্রধানমন্ত্রী বলেন, সারাবছর নিবন্ধন হলে আগ্রহীরা ধীরস্থিরভাবে অনলাইনে রেজিষ্ট্রেশন করে রাখতে পারবেন। এতে হজ ব্যবস্থাপনা আরও সহজ ও গতিশীল হবে। প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রীদের সঙ্গে কেউ যেন প্রতারণা করতে না পারে সরকার সে ব্যবস্থা নিয়েছে। কেউ হজ প্রতারণা করলে তাদের কঠোর শাস্তি পেতে হবে।
ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, এমপি সাহারা খাতুন, বজলুল হক হারুন, বাংলাদেশে নিযুক্ত সৌদি দূতাবাসের চার্জ দ্য অ্যাফের্য়ার্স আল হাসান আলী আল হাজমী ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ বাবুল হাসান।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা