,

বিজয়নগর থানার ওসির বিদায় সংবর্ধনা

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব কুমিল্লায় বদলী হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তিনি দায়িত্ব বুঝিয়ে দেন। তার বদলীতে বিজয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনা জানানো হয়। প্রেসক্লাব সভাপতি আমিরজাদা চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তৃতা করেন বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রব,ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মেজবাহ উদ্দিন ও সাংবাদিক জাবেদ রহিম বিজন। এছাড়া দেশ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হ্নদয়,দৈনিক সরোদ এর ষ্টাফ রিপোর্টার শফিকুল আলম ¯^পন,মেহেদী নূর পরশ, মহিছুজ্জামান কাজল  ও  বিজয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিলনসহ ক্লাবের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এরআগে গতকাল সকালে থানায় আবদুর রবকে বিদায় সংবর্ধনা দেয়া হয়। এতে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত কর্মকর্তা(তদন্ত) মেজবাহ উদ্দিন,দ্বিতীয় কর্মকর্তা মেজবাহ উদ্দিন,ইসলামপুর ফাড়ির ইনচার্জ শফিকুল ইসলাম,আউলিয়া বাজার তদন্ত ফাড়ির ইনচার্জ মো: জসিম উদ্দিন,চম্পকনগর ফাড়ির ইনচার্জ মহিউদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা