বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কসবায় তারাপুর-কমলা সাগর সীমান্ত হাট পরিদর্শনে বাণিজ্য সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক বৃহস্পতিবার দুপুরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন কসবায় তারাপুর-কমলা সাগর সীমান্ত হাট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি সীমান্ত হাট ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং হাটের ব্যবসায়ীদের খোজ খবর নেন । এ সময় দু দেশের উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

সীমান্ত হাট সপ্তাহে একদিনের পরিবর্তে দু’দিন করা যায় কি না এ ব্যাপারে চিন্তা-ভাবনা করছে সরকার। তবে বিষয়টি দু’দেশের জনগণের চাহিদার উপর নির্ভর করবে।

সভা শেষে বাণিজ্য সচিব বলেন, বর্ডার হাট চালুর সিদ্ধান্ত একটি ঐতিহাসিক উদ্যোগ। সীমান্তে এ ধরনের হাট দু’দেশের মানুষের মধ্যে সৌহার্দ্যরে সৃষ্টি করে।
 
বাণিজ্য সচিব আরও বলেন, বাণিজ্য সর্ম্পকটা যে কোনো দেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন তথা জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউরোপীয় ইউনিয়নে বাণিজ্যিক সর্ম্পকটা অত্যন্ত উন্মুক্ত।

এসময় আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, ভারতের ত্রিপুরার সিপাহীজলা জেলার জেলা ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার চক্রবর্তী, বর্ডার হাট ব্যবস্থাপনা কমিটির বাংলাদেশ অংশের সভাপতি এবং ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাজমা বেগম, বিজিবির ১২বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নজরুল ইসলামসহ দু’দেশের সরকারি পদস্থ কর্মকর্তারা।
 
সারাদেশের চারটি সীমান্তে বর্তমানে বর্ডার হাট চালু রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে