,

ব্রাহ্মণবাড়িয়ায় নারী প্রশিক্ষনার্থীদের মাঝে সেলাই মেশিন বিতরন

news-image

নিজস্ব প্রতিবেদক :ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সদর উপজেলার বহুমুখী নারী প্রশিক্ষন কেন্দ্র সমূহে প্রশিক্ষণপ্রাপ্ত উপজেলার সাদেকপুর ও মজলিশপুর ইউনিয়নের ৫০জন নারী প্রশিক্ষনার্থীর মধ্যে সহ-অর্থায়নে ৫০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি থেকে সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী।
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সিনিয়র-সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী মোঃ মহসিন মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম। অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগনসহ বিভিন্ন সমাজের স্তরের লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেন, বর্তমান সরকার নারী বান্ধব। নারীর ক্ষমতায়নে ও নারীর উন্নয়নে সরকার কাজ করছে। তিনি বলেন, সেলাই মেশিন দিয়ে নারীরা যে আয় করবেন তাদিয়ে তাদের সংসারে কিছুটা স্বচ্ছলতা আসবে। পরে প্রধান অতিথি প্রশিক্ষনার্থীদের হাতে সেলাই মেশিন তুলে দেন।

 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ