,

বিজয়নগরে ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

news-image

আমিরজাদা চৌধুরী : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বিজয়নগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত এ আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উপজেলা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান ফয়জুন নাহার টুনি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল চৌধুরী ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের পতাকাকে এগিয়ে নিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
পরে আলোচনা সভা শেষে দোয়া ও মিলদ মাহফিল পরিচালনা করেন বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা