,

৪৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

news-image

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত পুলিশ এই বিশেষ অভিযান চালায় বলে বাংলামেইলকে জানিয়েছেন ডিএমপি’র গণমাধ্যম শাখার উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম।

তিনি জানান, মহানগরীর রমনা, লালবাগ, ওয়ারী, তেজগাঁও, মিরপুর ও গুলশান এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে ৮৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১২৪৭ পুরিয়া হেরোইন, ৫৬ বোতল ফেন্সিডিল, ১০১ কেজি ৭৯৭ গ্রাম গাঁজা ও ৩৮৮ টি বিয়ার ক্যান উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা মুনতাসিরুল ইসলাম।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা