,

মানবতাবিরোধী অপরাধে রহমান ও আহমদ কারাগারে

news-image

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার নেত্রকোনার আব্দুর রহমান (৭৫) ও আহমদ আলীকে (৭৮) কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার এক আবেদনের শুনানি শেষে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এ সময় আসামিদেরকে কারাগারে পাঠানোর বিষয়ে আবেদনটি শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল। তাকে সহযোগিতা করেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নী।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ৭১ সালে হত্যাকাণ্ড পরিচালনা করার দু’টি অভিযোগ রয়েছে।

এর আগে গতকাল বুধবার নেত্রকোনা জেলা থেকে পরোয়ানাভুক্ত এই দুই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হলে প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে আদেশ দেন ট্রাইব্যুনাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা