বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মানুষ হজে যাচ্ছে অনেক সহজে’

news-image

১৯৮৪ সালে আমি প্রথম ওমরাহ পালন করি। হজ পালনের কি কি সমস্যা ছিলো তা আমি তখনই অনুধাবন করেছি। এখন আমরা হজ যাত্রীদের অনেক সুযোগ সুবিধা সৃষ্টি করেছি। মানুষ অনেক সহজে হজে যেতে পারছে এবং আমরা নিজেদের বিমানে হজে যেতে পারছি।
বৃহস্পতিবার আশকোনায় হজ ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, আমরা ধর্ম নিয়ে রাজনীতি করতে চাই না। আমাদের সরকার ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামুলক করেছি। আবার ধর্মের নামে সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মুলের চেষ্টা করে যাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৫ এর আগস্টে যারা হত্যাযজ্ঞ চালায় তাদের বিচার হয়নি তখন বরং তাদের বিচারের হাত থেকে বাঁচানোর জন্য জিয়াউর রহমান বিভিন্ন দূতাবাসে তাদের চাকরি দেয়। আল্লাহ তাদের বিচার করবেন । তাদের বিচার রোজ হাশরের ময়দানে হবে। আমি পরিবারের সবাইকে হারিয়ে মনে বেদনা নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছি।
তিনি বলেন, আমি নিজেও হজ করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মখীন হয়েছি। আওয়ামী লীগ সরকার গঠনের পর হজ যাত্রীদের সমস্যা দূর করার জন্য কাজ করছে। সৌদি সরকার হজ যাত্রীদের সুবিধার স্বার্থে আমূল পরিবর্তন এনেছে। আমরা এখন নিজস্ব বিমানে হজ যাত্রীদের পাঠাতে পারি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু হজ যাত্রীদের জন্য একটি জাহাজ ক্রয় করেছিলেন, বিমানেও ছিল। তখন জাহাজে করেই বেশি হজ যাত্রী সৌদিতে হজ করতে যেতেন। তিনি মুসলিম বিশ্বের সঙ্গে কৌটনূতিক সম্পর্ক সৃষ্টি করেন। ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। বাইতুল মোকারম ও বিশ্ব ইশতেমার জায়গা দিয়েছেন।
তিনি  বলেন, মক্কা-মদিনায় হজযাত্রীদের জন্য চিকিৎসার সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। হজের তথ্য জনার জন্য ওয়েবপোর্টালের ব্যবস্থা রয়েছে। সারা বছর হজ যাত্রীরা যাতে রেজিষ্ট্রেশন করতে পারে সেই ব্যবস্থা চালু করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, হজ যাত্রীরা যাতে বাড়ি ভাড়া নিয়ে থাকতে পারে সেই ব্যবস্থা রয়েছে। আহকাম-আরকাম পালন করার জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করা হয়েছে।
আওয়ামী লীগ ধর্ম নিয়ে রাজনীতি করে না এমন মন্তব্য করে তিনি আরো বলেন, ইসলাম ধর্ম শান্তির ধর্ম। অর্থাৎ দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা