,

মোঃ মাসুদুর রহমান মুক্তিযোদ্ধা যুব কমান্ডের ‘অর্থ-বিষয়ক’ সম্পাদক মনোনিত

news-image

সরাইল প্রতিনিধিঃ বিশিষ্ট্য ব্যবসায়ি, সমাজ সেবক ও সরাইল প্রেস ক্লাবের আজীবন সদস্য মো: মাসুদুর রহমান মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির ‘অর্থ-বিষয়ক’ সম্পাদক মনোনিত হয়েছেন। গত ১১ আগষ্ট মঙ্গলবার সংগঠনের কার্য নির্বাহী কমিটির সভায় সর্ব সম্মতি ক্রমে এ সিদ্ধান্ত গৃহিত হয়। পরে ক-১১৭৮/১৫ নং স্মারকে সংগঠনের সভাপতি মোঃ নজরুল ইসলাম বাচ্চু ও সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে মাসুদকে বিষয়টি অবহিত করা হয়। ওই পত্রে বলা হয়, ১৯৭১ সালে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মাসুদের পরিবার প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে মহান মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছে। যা জাতীয় ইতিহাসে স্মরনীয় হয়ে থাকবে চিরদিন। এরই ধারাবাহিকতায় মাসুদ পরবর্তী সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে কাজ করেছে। সাহসী ভূমিকা রেখেছে উগ্র-জঙ্গী, সন্ত্রাস, দূর্নীতি ও সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষে শুধু কেন্দ্র নয়, জেলা থেকে থানা ইউনিয়ন ও ওয়ার্ডের সকল ইউনিট কমান্ডের সাথে সমন্বয় করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাকে। অবগতির জন্য এ বিষয়ের অনুলিপি দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সভাপতি/সম্পাদক ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ (ওসি) সরাইল থানা। 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা