,

জনকণ্ঠ দুই সম্পাদকের সাজা

news-image

আদালত অবমাননার দায়ে জনকণ্ঠ সম্পাদক আতিক উল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে দোষি সাব্যস্ত করেছে আপিল বিভাগ। আজ আদালতের কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আদালতে অবস্থানের দণ্ড দেয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রত্যেককে ১০হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রধান বিচার এস কে সিনহার নেতৃত্বে ৬ সদস্যের বিচারকদের বেঞ্চ এ আদেশ দেয়। রায় ঘোষণার সময় আদালত অবমাননার ব্যাপারে একটি গাইড লাইন দেয়ার কথা বলেছে আপিল বিভাগ।

গত ২৯শে জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের দিন স্বপ্রণোদিত হয়ে জনকণ্ঠের সম্পাদক ও নির্বাহী সম্পাদকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে সুপ্রিম কোর্ট। ‘সাকার পরিবারের তৎপরতা : পালাবার পথ কমে গেছে’ শিরোনামে গত ১৬ই জুলাই প্রকাশিত নিবন্ধের জন্য রুল জারির পাশাপাশি নিবন্ধের লেখক স্বদেশ রায় এবং আতিকউল্লাহ খান মাসুদকে তলব করা হয়। গত সোমবার আপিল বিভাগের বৃহত্তর বেঞ্চে রুলের শুনানি শেষে আজ এ রায় ঘোষণা করা হলো।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা