,

চীনে বিস্ফোরণে নিহত ১৭, আহত ৪ শতাধিক

news-image

চীনের উত্তরাঞ্চলের বাণিজ্যিক শহর তিয়ানজিনে পণ্য গুদামে বড় ধরণের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আগুনের শিখায় উজ্জ্বল হয়ে ওঠে রাতের আকাশ। দুর্ঘটনায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। প্রাথমিকভাবে ৩ শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেলেও এ সংখ্যা ৪ শতাধিক ছাড়িয়েছে বলে জানা গেছে।

বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টার দিকে বিস্ফোরক দ্রব্যের একটি চালান গুদামে নেওয়ার সময় এ ঘটনা ঘটে।

স্যোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিও ও ছবি থেকে দেখা যায়, বিস্ফোরণে সৃষ্ট আগুনের শিখায় আকাশ আলোকিত হতে দেখা গেছে। এ সময় কাছাকাছি অবস্থিত বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, বিস্ফোরণের পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে, দুই জন দমকল কর্মী নিখোঁজ রয়েছেন।
 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ