বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রভার নতুন মিশন

news-image

প্রায় এক বছরেরও বেশি সময় ধরে শোনা যাচ্ছে চলচ্চিত্রে আসছেন আলোচিত মডেল-অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। খবরটি মিথ্যা নয় মোটেও। কিন্তু আসি আসি করে আসা হচ্ছে না তার। চলচ্চিত্রের জন্য সব প্রস্তুতি নিয়ে রেখেছেন তিনি। কিন্তু ঠিক কি কারণে যেন ব্যাটে বলে মেলাতে পারছেন না। এতদিন বলেছেন গল্প ও চরিত্র মনের মতো হতে হবে। আর সেটাও পেয়েছেন বেশ কয়েকবার। এরই মধ্যে অনেক চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছেন। গল্প পছন্দ হয়েছে, সঙ্গে চরিত্রও। তাহলে সমস্যা কোথায়? এমন প্রশ্নের জবাবে প্রভা বলেন- হ্যাঁ, এটা ঠিক চলচ্চিত্রে আসার জন্য এতদিন মনের মতো গল্প ও চরিত্র খুঁজেছি। কিন্তু তার পাশাপাশি আরেকটি চাহিদা অনেক আগে থেকেই ছিল। আর সেটা হলো বাজেট। কয়েক মাস ধরে যেসব ছবির প্রস্তাব পেয়েছি তার সব কটির গল্প ও চরিত্র পছন্দ হয়েছে। কিন্তু দেখা গেছে বাজেট ভাল না।

আমি চলচ্চিত্রে সত্যিই আসতে চাই। তবে সেটা অবশ্যই বিগ বাজেটের ছবি হতে হবে। আর আমিও নিজেকে প্রস্তুত করেছি। এখন আর কোন সমস্যা নেই। চলচ্চিত্রে অভিনয়ের জন্য যা যা করণীয় সব করছি। সব মিলিয়ে এখন ব্যাটে বলে শতভাগ মিলে গেলেই চলচ্চিত্রে নাম লেখাতে পারবো বলে আশা করছি। বিগ বাজেটের ছবিতে অভিনয় করবেন প্রভা। এটাই তার এখন নতুন মিশন। আর এ মিশন নিয়েই এগিয়ে চলেছেন জনপ্রিয় এ মডেল-অভিনেত্রী। চলচ্চিত্রে অভিনয় করবেন প্রভা- তবে কি টিভি নাটক থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি? এমন প্রশ্ন তো জাগতেই পারে প্রভা-ভক্তদের মনে। কিন্তু তাদের উদ্দেশে প্রভার সাফ জবাব- টিভি পর্দা দিয়ে আমার ক্যারিয়ার শুরু হয়েছে। এর মধ্য দিয়েই দর্শক আমাকে চেনেন। এটা ছাড়ার কোন কারণ নেই। চলচ্চিত্রে ব্যস্ততা যদি বেড়েও যায় তারপরও চেষ্টা করবো নাটকের সঙ্গে থাকতে। বর্তমানে একাধিক ধারাবাহিকের কাজ নিয়ে ব্যস্ত আছেন প্রভা। এর মধ্যে ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার’ নাটকটিতে নতুনভাবে কাজ শুরু করেছেন তিনি। এছাড়া আলভী আহমেদের পরিচালনায় ‘নষ্টনীড়’ ধারাবাহিকে অভিনয় করছেন। এতে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর চরিত্রে দেখা যাবে তাকে। আর প্রভার শিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম। proba3

নতুন এ নাটক প্রসঙ্গে তিনি জানান, অনেক পরিশ্রম করতে হচ্ছে। সংলাপগুলো অন্য নাটক থেকে একটু আলাদা। তবে গল্পটা অসাধারণ। ধারাবাহিক নিয়ে দর্শকের মাঝে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে প্রায়ই শোনা যায়। তবে এ নাটক দেখলে হয়তো কোন নেতিবাচক মন্তব্য আর আসবে না তাদের মহল থেকে। এতটুকু নিশ্চিত করে বলতেই পারি। অন্য নাটকগুলোর চেয়ে এ ধারাবাহিকে অনেকটা ভিন্নতা লক্ষ্য করা যাবে। আশা করছি দর্শকের মন ভরবে নাটকটি দেখলে। এদিকে তার অভিনীত অরণ্য আনোয়ারের ‘দহন’ ধারাবাহিকটি প্রচার হচ্ছে। পাশাপাশি প্রচারের অপেক্ষায় রয়েছে সুমন আনোয়ারের ‘স্বর্ণলতা’ ও আলভী আহমেদের ‘শূন্য থেকে শুরু’। গেল রোজার ঈদে বিভিন্ন চ্যানেল একাধিক নাটকে দেখা গেছে প্রভাকে। ‘ঘোরলাগা অসময়’, ‘গহীনে তরঙ্গ’, ‘মেট্রোপলিটন প্রেম’, ‘আই লাভ ইউ’সহ আরও কয়েকটি প্রচার হওয়া নাটক ও টেলিছবি থেকে বেশ সাড়া পেয়েছেন বলেই জানান তিনি। এ প্রসঙ্গে প্রভা বলেন, ঈদে বিভিন্ন চ্যানেলের জন্য বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছি। ঈদের আগে থেকে অনেক পরিশ্রম করেছি। এমনকি নাটকের কাজ করতে গিয়ে সিলেটে অসুস্থও হয়েছি। তবে সেসব কষ্ট নিমিষেই মুছে গেছে যখন নাটকগুলো প্রচার হয়েছে। আর তার কিছুক্ষণের মধ্যেই এত এত সাড়া পেয়েছি। এটা আসলেই খুব সৌভাগ্যের ব্যাপার। ঈদের নাটক থেকে বরাবর ইতিবাচক সাড়া পেয়ে এসেছি। তবে এবার একটু বেশি পেলাম। আশা রাখছি এ ধারাবাহিকতা আগামী কোরবানি ঈদেও বজায় রাখবো। আর ধারাবাহিকতা বজায় রাখতে এরই মধ্যে প্রস্তুতিও শুরু করেছেন প্রভা। ঈদ সামনে রেখে হারুন অর রশীদের পরিচালনায় ‘এখন সময় ৪টা ৪৫ মিনিট’ নামের একটি খণ্ড নাটকের কাজ শেষ করেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা