,

ইটালিতে ৫০ অভিবাসী উদ্ধার, নিখোঁজ ৫২

news-image

ভূমধ্যসাগর থেকে ৫২ জন অভিবাসন প্রত্যাশীকে একটি রাবারের ডিঙ্গি নৌকা থেকে উদ্ধার করেছে ইটালির নৌবাহিনী। নৌকাটির আরো ৫২ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। খবর- বিবিসির। 
নৌকায় ভাসমান অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অর্ধেককে একটি যুদ্ধ জাহাজে তোলা সম্ভব হয়। এসময় একটি ব্যারেল ধরে ভাসতে থাকা আরো দুজনকে উদ্ধার করা হয়। অপর দিকে গ্রিসের দ্বীপ কসে অভিবাসন প্রত্যাশীদের আসা অব্যাহত রয়েছে। কয়েকদিন আগে এখানে সাগর পাড়ি দেয়াদের নিবন্ধন করাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছিল। সেখানকার পরিস্থিতিকে ইউরোপীয় কমিশন 'জরুরির চেয়েও বেশি' বলে আখ্যা দিয়েছে। সংস্থাটির একজন মুখপাত্র বলেছেন, সাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোদের জন্য 'যৌথ ইউরোপীয়' উদ্যোগ জরুরি। শরণার্থী সংক্রান্ত জাতিসংঘ হাইকমিশন জানিয়েছে, এ বছর এখন পর্যন্ত প্রায় আড়াই লাখ মানুষ সাগর পাড়ি দিয়ে  ইউরোপে এসেছে। এদের মধ্যে এক লাখ ২৪ হাজার মানুষ গ্রিসে ও ৯৮ হাজার মানুষ ইটালিতে পৌঁছেছে।
 
ইটালির নৌবাহিনী জানিয়েছে, মঙ্গলবার এক দিনেই তারা প্রায় ১৭ শ মানুষকে উদ্ধার করতে সমন্বয় করেছে। গ্রিস, ইটালিসহ বেশ কয়েকটি দেশের নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে উত্তর আফ্রিকা থেকে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের সাগরে ডুবে যাওয়ার হাত থেকে বাঁচাতে অভিযান পরিচালনা করছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ