,

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪ জনের মৃত্যু

news-image

চাঁপাইনবাবগঞ্জের নাচোল সোনাইচন্ডী হাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন মারা গেছেন। এছাড়াও আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইজারা ঘরের গ্রিলের সাথে বিদ্যুতের তার লেগে গেলে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন- নজরুল (৫০), হাজি সেলিম ও আলমগীর (৪০)। নজরুলের বাড়ি সিরাজগঞ্জে। হাজি সেলিমের বাড়ি বগুড়ায়। আর আলমগীর গোমস্তাপুর উপজেলার নজরপুর গ্রামের তারেকের ছেলে। ঘটনার পরপরই বগুড়া ও সিরাজগঞ্জের তিনজনের লাশ তাদের সঙ্গীরা ট্রাকে করে নিয়ে চলে যাওয়ায় তাৎক্ষণিকভাবে নাম ঠিকানা জানা যায়নি। এ ব্যাপারে নাচোল থানার ওসি জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা