বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেখিকা দীপা

news-image

নাট্যনির্মাতা শান্তা রহমান অভিনেত্রী দীপা খন্দকারের খুব ভাল একজন বন্ধু। তার নির্দেশনায় প্রায় দুই বছর আগে ‘অসম্পূর্ণ গল্প’ টেলিফিল্মে অভিনয় করেছিলেন দীপা খন্দকার। দুই বছর পর নাটকের গল্প পছন্দ হওয়ায় দীপা আবারও শান্তা রহমানের নির্দেশনায় কাজ করেছেন। নাজনীন হাসান চুমকীর রচনা ও শান্তা রহমানের নির্দেশনায় তিনি অভিনয় করেছেন ‘জানা গন্তব্য অজানা সময়’ নাটকে। এতে দীপা খন্দকারের চরিত্র একজন লেখিকার। নাম রিমি। একটি লেখা শেষ করার জন্য ঢাকার অদূরে কোন রিসোর্টে গিয়ে উঠেন রিমি। যাওয়ার সময় স্বামী শ্যামল মাওলার সঙ্গে রিসোর্টে যাওয়া নিয়ে কিছুটা মনোমালিন্য হয়। আবার রিসোর্টে গিয়ে তার পরিচয় হয় শাহেদের সঙ্গে। এই তিন চরিত্রের গল্প নিয়েই মূলত নির্মাণ হয়েছে নাটকটি। দীপা খন্দকার বলেন, নাটকটির গল্প এবং আমার চরিত্র খুব ভাল লেগেছে। যে কারণে গাজীপুরের একটি রিসোর্টে গিয়ে কাজটি করা। শান্তা আমার বন্ধু হলেও কাজে কোন ছাড় দেয়নি। পরিচালক জানান, আসছে কোরবানি ঈদে নাটকটি এটিএন বাংলায় প্রচার হবে। এদিকে দীপা অভিনীত রুলীন রহমান পরিচালিত ধারাবাহিক নাটক ‘মায়ার খেলা’ সম্প্রতি আরটিভিতে শেষ হয়েছে। এছাড়া মাছরাঙা টিভিতে তার অভিনীত আকরাম খান পরিচালিত ডেইলি সোপ ‘ঢাকা হাউজ ওয়াইফ’ ও এ ডি দুলাল পরিচালিত ধারাবাহিক নাটক ‘ধূসর অতিথি’ নিয়মিত প্রচার হচ্ছে।

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে