,

সিলেটে ছাত্রলীগের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত

news-image

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেট নগরীর মদন মোহন কলেজে ছাত্রলীগ ক্যাডারদের ছুরিকাঘাতে ছাত্রলীগের এক কর্মী খুন হয়েছে। নিহত আবদুল আলীম (১৯) কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। বুধবার বেলা আড়াইটার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে নগরীতে থমথমে অবস্থা বিরাজ করছে। কলেজ ক্যম্পাস ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আলীমের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন তার বাবা আকলিস মিয়া। আলীমের বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার নিজ সিলাম গ্রামে। সে ছাত্রলীগ বিধান সাহা গ্রুপের কর্মী।
কলেজ সূত্রে জানা যায়- গত মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে আড্ডা দেয়া নিয়ে একই গ্রুপের কয়েকজন কর্মীর সাথে আবদুল আলীমের কথা কাটাকাটি হয়। বুধবার দুপুর ১২টার দিকে এর জের ধরে কলেজের একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় ছাত্রলীগ ক্যাডাররা আলিমকে ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে আলীমের বাম হার্ট ছিদ্র হয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তার শরীরে ১০ ব্যাগ রক্ত দেয়া হয়। বেলা ২টা ৪০ মিনিটের সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আবদুল আলীমের বাবা আকলিস মিয়া জানান- ২ ছেলে ১ মেয়ের মধ্যে আলীম ছিল বড়। অনেক কষ্ট করে তিনি ছেলেকে পড়ালেখা করাচ্ছেন। যারা তার ছেলের প্রাণ কেড়ে নিয়েছে তাদের ফাঁসি দাবি করেন তিনি। সিলেট কোতোয়ালী থানার ওসি সুহেল আহমদও ছাত্রলীগ কর্মী আলীমের মৃত্যু সংবাদ নিশ্চিত করে জানান- পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে কাজ শুরু করেছে। 

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ