,

সরাইলে পানিতে ডুবে এক সাথে দুই শিশুর মৃত্যু

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের শাহজাদাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। তারা হলো শাহজাদাপুর গ্রামের সিরাজ মিয়ার শিশু কন্যা বৃষ্টি বেগম (০২) ও সিরাজ মিয়ার চাচাত ভাই ছোট্টন মিয়ার শিুশু কন্যা মুন্তাহার বেগম (০২)। গ্রামবাসী সূত্র জানায়, শাহজাদাপুর গ্রামের ওই দুই শিশু বুধবার দুপুর ১টার দিকে বসতবাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষন পর অভিভাবকরা তাদেরকে পাচ্ছিল না। বিকেল পাঁচটার দিকে বাড়ির অদূরে ধূপাবাড়ির পুকুরে তাদের লাশ ভাসতে দেখে গ্রামবাসী। পরে লোকজন তাদের লাশ উদ্ধার করে। শাহজাদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে  বলেন, পরিবারের লোকজন জানিয়েছেন তাদের কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজন শিশু দুটির লাশ দাফন করেছে।

 

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা