,

ভারত দখল করবে ২০২০-র মধ্যে আইএস

news-image

২০২০-র মধ্যে ভারত-সহ বিশ্বের বিস্তীর্ণ অংশ নিজেদের দখলে আনবে ইসলামিক স্টেট। প্রকাশ্যে এই কথা ঘোষণা করার পরই বিশ্ব জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। একই সঙ্গে কোন কোন এলাকা তারা দখল করবে ইতিমধ্যে তা-ও ছকে ফেলেছে তারা।
আইএস সম্প্রতি একটি মানচিত্র প্রকাশ করেছে। সেখানে দেখানো হয়েছে পশ্চিমে স্পেন থেকে পূর্বে চিন পর্যন্ত তারা নিজেদের দখলে আনবে। ওই বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে রয়েছে ভারতীয় উপমহাদেশ, মধ্য এশিয়া, উত্তর আফ্রিকা এবং ইউরোপের একাংশ। এখানেই শেষ নয়, মানচিত্রে ওই জায়গাগুলির ইতিমধ্যেই তারা নামকরণ করে ফেলেছে তারা। সেখানে ভারতীয় উপমহাদেশের নামকরণ করা হয়েছে ‘খুরাসান’। স্পেন, পর্তুগাল ও ফ্রান্সের একত্রে নাম দেওয়া হয়েছে ‘আন্দালুস’।
আইএস-এর এই পরিকল্পনা কি বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে? এ নিয়ে যাঁরা সংশয় প্রকাশ করেছেন তাঁদের জন্যও উত্তর এসেছে অন্য একটি মহল থেকে।
২০ বছের আগেই সাতটি পরিকল্পনার কথা ঘোষণা করেছিল আইএস-এর প্রতিষ্ঠাতা মাসাব-আল-জারকাউই।
প্রথমত, ২০০০-’০৩-এর মধ্যে আমেরিকা  ‘ইসলামিক ওয়ার্লড’-এর বিরুদ্ধে লড়াইয়ে নামবে।
দ্বিতীয়ত, ২০১০-’১৩-র মধ্যে আরব দেশগুলিতে গণঅভ্যুত্থান হবে।
তৃতীয়ত, বিশ্বের বেশির ভাগ অংশ চলে আসবে এই জঙ্গিগোষ্ঠীর দখলে।
প্রথম দু’টি ইতিমধ্যেই মিলে গিয়েছে। তৃতীয় পরিকল্পনা বাস্তাবায়িত কি সম্ভব, এখন তা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। তাদের আরও ঘোষণা, যদি তারা তৃতীয় লক্ষ্যটি পূরণ করতে পারে তা হলে বিশ্বের বাকি অংশও নিজেদের দখলে আনতে চেষ্টা করবে।
ইতিমধ্যেই আমেরিকা ও রাশিয়া-সহ ৬০টি দেশ আইএস-এর বিরুদ্ধে জোটবদ্ধ হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা