,

মিথ্যাবাদী শনাক্ত করুন মুহূর্তেই

news-image

মিথ্যাবাদী শনাক্ত করুন মুহূর্তেইআপনি জেনে অবাক হবেন যে আমাদের দৈনন্দিন জীবনে শতকরা ৮০ ভাগ মিথ্যাই ধরা পড়ে না। অথচ আপনি দৈনন্দিন জীবনে কত জনের সঙ্গেই না উঠাবসা করেন। আর এদের মধ্যে কম-বেশি সবাই মিথ্যা বলে। ফলে জীবনের প্রতি পদে পদে আপনি হতে পারেন প্রতারিত।
সেই প্রতারণার কবল থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই কৌশলী হতে হবে। আয়ত্ত করতে পারেন কার্যকরী কিছু কৌশল। এরকম কিছু কৌশল তুলে ধরে সম্প্রতি এক প্রতিবেদন প্রকাশ করেছে সাইকোলজি টুডে ডটকম। যা কেউ মিথ্যা না সত্য বলছে তা নির্ণয়ে সাহায্য করবে।


নিরপেক্ষ প্রশ্ন করুন
কিছু মৌলিক প্রশ্ন করে কেউ সত্য না মিথ্যা বলছে তা নির্ণয় করার চেষ্টা করুণ। যেমন, কেউ সত্য বললে তিনি কি রকম আচরণ করেন তা জানতে চান। তারা কি দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে নাকি কোনো একদিকে তাকিয়ে সত্য বলে? তাকে উত্তর দেয়ার সময় অভয় দিন। যেন তিনি স্বতঃস্ফূর্তভাবে উত্তর দিতে পারেন।
শরীরী ভাষার দিকে দৃষ্টি রাখুন
কেউ সত্য না মিথ্যা বলছে তা জানতে তার শরীরী ভাষার দিকে দৃষ্টি রাখুন। মিথ্যা বলার সময় শরীরে কোনো প্রাঞ্জলতা থাকে না। গোটা শরীর তার সাবলীলতা হারায়। হাত পায়ের আঙুলে শক্তি থাকে না। কাঁধ কিছুটা কুচকে যায়।
মুখপানে চান
কারো মুখভঙ্গি দেখলে বোঝা যাবে সে সত্য না মিথ্যা বলছে। মিথ্যা বলার সময় মুখমণ্ডল তথা চেহারায় স্বাভাবিকতা থাকে না। মিথ্যা বলার সময় অনেকের মুখ কালচে রূপ ধারণ করে। কারো নাকে পরিবর্তন আসে। কেউ ঠোঁট কামড়ে ধরে। কারো আবার কপালে ভাঁজ পড়ে। কেউ আবার চোখে চোখ রেখে কথা বলতে পারে না।
বাক্য গঠনের দিকে খেয়াল রাখুন
কেউ সত্য না মিথ্যা বলছে তা জানতে তার কথা বলার সুর খেয়াল করুণ। মিথ্যা বলার সময় কথার সুরে বেশ পরিবর্তন আসে। মিথ্যা বলায় তারা হয় খুব দ্রুত অথবা আস্তে আস্তে কথা বলে। স্বর হয় উচ্চভঙ্গির নতুবা নিম্নভঙ্গির। বাক্যগুলো কঠিন হয়ে পড়ে। কারণ ওই সময় তারা ব্রেনকে দ্রুত কাজ করাতে চায়।
অন্যকে দোষারোপ করে
কেউ যখন মিথ্যা বলে তখন তারা অন্যকে দিয়ে গল্পটা শুরু করে। একটি বিষয়কে অন্যের উপর আলোকপাত করে। প্রয়োজনে অন্য সম্পর্কে ইনিয়ে বিনিয়ে কথা বলে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে