বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খিটখিটে বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ডকে সামলানোর ৭ উপায়

news-image

নতুন প্রেম করার সময় সব ঠিকই ছিল। কিন্তু বছর ঘুরতেই অনেক প্রেমিক-প্রেমিকাই খিটখিটে স্বভাবের হয়ে ওঠে। কিছুই যেন তাঁদের ভালো লাগে না। সারাক্ষণ মেজাজ গরম। নিজের গর্লাফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মনটাও তাঁরা কিছুতেই বুঝতে চান না, সব কিছু নিয়েই কেবল অভিযোগ আর হুকুমের সুর তাঁদের কণ্ঠে। আপনার প্রিয় মানুষটিও কি আজকাল এমনই হয়ে গেছেন? তাহলে জেনে নিন খিটখিটে স্বভাবের সম্পর্কটি আবারও স্বাভাবিক করার তোলার ৭টি উপায়।

আপনি শান্ত থাকুন
সবচেয়ে প্রথম ও বাস্তবসম্মত উপায়টি হচ্ছে এক পক্ষকে শান্ত থাকতে হবে। উলটো দিকের মানুষটি খিটমিট করলে আপনিও যদি উত্তেজিত হয়ে পড়েন, তাহলে সম্পর্ক নষ্ট হতে সময় লাগবে না। মাথা ঠাণ্ডা রাখুন, বোঝার চেষ্টা করুন যে কেন তিনি এমন করছেন। আপনি শান্ত থাকলে ওপর পক্ষ একা একা বেশিক্ষণ খিটিমিটি চালিয়ে যেতে পারবেন না।

সবকিছুকে মনের গভীরে নেবেন না
রাগের মাথায় মানুষ অনেক কিছুই বলে, সবকিছুকে সিরিয়াসলি মনে নিয়ে নেবেন না। ছোটখাটো অনেক কিছুই সম্পর্কে ঘটতে পারে, সেসব দেখেও না দেখার ভান করুন। পাত্তা দিলেই ঝামেলা বাড়বে।

সুযোগ বুঝে আলোচনা করুন
যখন তাঁর মন ভালো থাকবে বা আপনারা অন্তরঙ্গ অবস্থায় থাকবেন, তখন তাঁর সঙ্গে আলোচনা করুন। জানতে চান তাঁর এমন আচরণের কারণ, আপনি যে কষ্ট পান সেটাও জানান। পাশাপাশি এও জানিয়ে দিন যে আপনি সর্বদা তাঁর পাশে আছে এবং যে কোনও সাহায্য করতে আপনি রাজি।

তাঁকে খুশি করার চেষ্টা করুন
একটা মানুষ অকারণে খিটখিটে স্বভাবের হয়ে যায় না, বরং প্রচণ্ড মানসিক অশান্তি থেকে এটা হয়। কারণটা যদি জানতে নাও পারেন, চেষ্টা করুন প্রিয় মানুষটিকে খুশি করার, সারপ্রাইজ দেওয়ার। তিনি আপনার হবু বর বা বউ, আপনি নিশ্চয়ই জানেন তাঁকে কীভাবে খুশি করতে হয়?

সম্ভব হলে তাঁর চাপ কমান
যে কারণে মানুষটি এমন খিটখিটে স্বভাবের হয়ে উঠেছেন, সম্ভব হলে তাঁর সেই চাপটি কমানোর ব্যবস্থা করুন। পারিবারিক হোক বা আর্থিক, অফিসের কাজ হোক বা বাড়ির কিংবা কোনও মানসিক কষ্ট- পাশে একজন মানুষ পেলে সকলেরই ভাল লাগে।

তাঁর প্রশংসা করুন, ভালোবাসা দেখান
প্রশংসা ও ভালোবাসা এমন দুটি জিনিস, যা যে কোনও মানুষের মন নরম করতে বাধ্য। সঙ্গী খিটখিটে স্বভাবের হয়ে গেলে আপনি বাড়তি ভালোবাসা দিয়ে অভাবটা পূরণ করে দিন।

আপনি পাল্টা খিটমিট করবেন না মোটেও। বয়ফ্রেন্ড খিটমিট করছেন বলে আপনি যেন পাল্টা কথা শোনাতে যাবেন না। এই কথাটি অবশ্যই মনে রাখুন। এতে সম্পর্ক চরম খারাপ হয়ে যায়। উপরে টিপসগুলি মেনে চলে দেখুন। কথা দিচ্ছি ফল পাবেনই।

 

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা