,

অসুস্থ সমাজ থেকে পরিত্রাণের জন্য সুস্থ রাজনীতি ও সংস্কৃতি চর্চা প্রয়োজন-সৈয়দ আবুল মকসুদ

news-image

নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক অনাচার একটি অসুস্থ সমাজের লক্ষণ। এর থেকে পরিত্রাণের জন্য সুস্থ রাজনীতি ও সংস্কৃতি চর্চা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ।

আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মত বিনিময়কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি যুব সমাজকে এসবের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য আহবান জানান।

সৈয়দ আবুল মকসুদ আরও বলেন,‘ গ্রাম পড়াশোনার জন্য কোন বাধা নয়। অতীত থেকেই গ্রামে শিক্ষার্থীদের ফলাফল ও মেধার মান অনেক ভালো।

নিজের সাদা কাপড় পরিধানের বিষয়ে উপস্থিত সকলের উদ্দেশে তিনি বলেন, ‘আমেরিকা যেদিন ইরাকে বর্বরোচিত হামলা করেন সেদিন থেকেই তিনি এই পোশাক পড়া শুরু করেছেন। সাদা কাপড়কে তিনি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হিসেবে ব্যবহার করেন এবং সারা জীবন তিনি এই পোশাক ব্যবহার করবেন বলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন। মত বিনিময়কালে সৈয়দ আবুল মকসুদ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত রাখেন কলেজের উপাধ্যক্ষ এ কে এম শিবলী।

এরপর মঙ্গলবার রাত সাড়ে আটটায় তিনি ব্রাহ্মণবাড়িয়া শহরের স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে অবস্থিত শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগার পরিদর্শন করেন।

পরে ওই চত্বরে অবস্থিত ব্রাহ্মণাবড়িয়া সাহিত্য একাডেমীর কার্যালয়ে সাহিত্য একাডেমীর সদস্য ও অন্যান্য সুধীজনের সাথে মত বিনিময় করেন। এসময় তিনি আগামী নভেম্বরে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির উদ্যোগে অনুষ্ঠিতব্য ‘বঙ্গ সংস্কৃতি উৎসব’ নিয়ে আলোচনা করেন এবং বিভিন্ন দিক নির্দেশনা দেন।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা