বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাধিকা আপ্তের নতুন সিনেমা অনলাইনে ফাঁস

news-image

রাধিকা আপ্তে বেশ বিপদে পড়েছেন! প্রযুক্তি যখন প্রতিনিয়ত আরো আরামদায়ক করে তুলছে মানুষের জীবন, রাধিকার তখন জীবন জেরবার একের পর এক প্রযুক্তিগত ভোগান্তিতে! নগ্ন ছবি ও ভিডিও ক্লিপের পর এবার ভারতের আলোচিত এই তারকা অভিনীত নতুন একটি সিনেমা মুক্তির আগেই ফাঁস হয়ে গেছে অনলাইনে। 
মাস তিনেক আগে অনলাইনে ছড়িয়ে পড়ে স্নানঘরে তোলা এক তরুণীর নগ্ন ছবি। কীভাবে খবর রটে গেল- ছবিগুলো রাধিকার। পরে অবশ্য জানা গেছে, রাধিকা নন, ছবিগুলোর রাধিকার মতো দেখতে অন্য কারো। তবে এ নিয়ে ভীষণ বিব্রতকর পরিস্থিতি পোহাতে হয়েছে রাধিকাকে।
এ ঘটনার ধকল কাটিয়ে না উঠতেই হোয়াটসঅ্যাপে ফাঁস হয়ে যায় রাধিকার একটি নগ্ন ভিডিও ক্লিপ! সেটি নিয়েও বিস্তর জল ঘোলা হয়েছে। বলিউডের নন্দিত নির্মাতা অনুরাগ কাশ্যপের একটি শর্টফিল্মের দৃশ্য থেকে ওই ক্লিপ নিয়ে বিভ্রান্তিকরভাবে সেটি অনলাইনে উপস্থাপন করা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়। তারপরও বিড়ম্বনা নিয়ে ওই ভিপিও ক্লিপ এখনো উড়ে বেড়াচ্ছে ইন্টারনেটে। গত রোববার (৯ আগস্ট) অনলাইন আরো একটি ভোগান্তির সামনে দাঁড় করিয়ে দিয়েছে রাধিকা আপ্তেকে। কেবল রাধিকা নন, নওয়াজউদ্দিন সিদ্দিক, কেতন মেহতাসহ ‘মাঁঝি: দ্য মাউন্টেন ম্যান’ সিনেমাসংশ্লিষ্ট সবার ওপর দিয়েই যাবে এবারের ভোগান্তির ধকল। কারণ নওয়াজ-রাধিকা অভিনীত ও কেতন পরিচালিত এই সিনেমা চলতি মাসের ২১ তারিখ মুক্তি পাওয়ার কথা থাকলেও, অনলাইনে ফাঁস হয়ে গেছে সপ্তাহ দেড়েক আগেই। এতে বহুল প্রতীক্ষিত সিনেমাটি নিয়ে তৈরি হয়েছে ব্যবসায়িক ক্ষতির আশঙ্কা।
 
রাধিকা আপ্তের নতুন সিনেমা অনলাইনে ফাঁস
'মাঝিঁ' সিনেমার দৃশ্যে নওয়াজ- রাধিকা
ভারতের বিহারের গয়া এলাকার গেলর গ্রামের বাসিন্দা দশরথ মাঁঝি। পাহাড়ি গ্রাম গেলর থেকে শহরের দূরত্ব ছিল ৭০ কিলোমিটার। ছিল না সোজা কোনো পথ। তাই সময়মতো চিকিৎসাসেবা পাননি মাঁঝির স্ত্রী। চিকিৎসার অভাবে স্ত্রীর এমন করুণ মৃত্যু মাঁঝিকে বেপরোয়া করে তোলে- তিনি হাতুড়ি-ছেনি নিয়ে পাহাড় কাটতে শুরু করেন একা। লোকে পাগল ভাবতে শুরু করে মাঁঝিকে। তবু তিনি নিরাশ হননি। পাহাড় কাটতেই থাকলেন, ২২ বছর পর দেখা গেল- মাঁঝি একা একাই পাহাড় কেটে একটা রাস্তা বানিয়ে ফেলেছেন! আলোচিত এ সত্য ঘটনা অবলম্বনেই কেতন মেহতা নির্মাণ করেন ‘মাঁঝি: দ্য মাউন্টেন ম্যান’ সিনেমাটি। ট্রেলার প্রকাশিত হওয়ার পরই আলোড়ন ওঠে। চলতি বছরে বলিউডের অন্যতম আলোচিত সিনেমা হবে এটি- এমনটাই প্রত্যাশা ছিল সবার। দুই-এক ঝলক দেখেই নওয়াজ-রাধিকার অভিনয় দক্ষতার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন সকলে।
 
কিন্তু আশার গুড়ে বালি দিয়ে রোববার বিভিন্ন টরেন্ট সাইটে পূর্ণদৈর্ঘ্যের সিনেমাটি ফাঁস হয়ে যায়। ‘প্রিভিউ কপি’ লেখা জলছাপ দেখে নিশ্চিত হওয়া গেছে সেন্সর বোর্ডে প্রদর্শনের জন্য যে কপিটি জমা দেয়া হয়েছিল, সেটিই ফাঁস হয়েছে অনলাইনে। সেন্সর বোর্ডের কপি কীভাবে, কার মাধ্যমে অনলাইনে ফাঁস হয়েছে তা এখনো জানা যায়নি। জানা যায়নি এ প্রসঙ্গে নির্মাতা সংশ্লিষ্ট সূত্রের মন্তব্য বা পদক্ষেপ সম্পর্কেও। সিনেমাটিতে নামভূমিকায় অভিনয় করেছেন নওয়াজ, মাঁঝির স্ত্রীর চরিত্রে রাধিকা ও একটি বিশেষ চরিত্রে বলিউডের নামী নির্মাতা তিগমাংশু ধুলিয়া। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে