,

চট্টগ্রামে তরুণীকে ধর্ষণের অভিযোগে দুই নৈশপ্রহরী আটক

news-image

চট্টগ্রামের নাসিরাবাদ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই প্রতিষ্ঠানের দুই নৈশপ্রহরীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার এ দুজনকে আসামি করে নগরীর খুলশী থানায় মামলা করেন ওই শিক্ষার্থী।আটককৃতরা হলেন- সুমন (২৪) ও জহিরুল ইসলাম (৩৫)। মামলায় সুমনের বিরুদ্ধে ধর্ষণ ও জহিরুলের নামে ধর্ষণে সহায়তার অভিযোগ করেছেন ধর্ষণের শিকার তরুণী। 
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, 'আনুমানিক ২২ বছর বয়সী এক তরুণী ১ আগস্ট নাসিরাবাদ মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অটোমোবাইল বিভাগে ভর্তি হন। ওই তরুণী এক সন্তানের মা। সোমবার ওই তরুণী প্রশিক্ষণ কেন্দ্রের নৈশপ্রহরী সুমনের কাছে একটি মোবাইল বিক্রি করেন। রাতে ওই প্রতিষ্ঠানের ক্যান্টিনে গিয়ে তরুণীকে আটাক আনতে বলা হয়। রাত সাড়ে ১০টার দিকে টাকা নিতে ক্যান্টিনে গেলে ওই তরুণীকে জোরপূর্বক গার্ডরুমে নিয়ে যায় সুমন ও জহিরুল। রাতভর আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণ করা হয়। মঙ্গলবার সকালে খুলশী থানায় এসে ওই তরুণী নিজেই মামলা করেন। তাৎক্ষণিকভাবে প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালিয়ে সুমন ও জহিরুলকে আটক করা হয়। এরই মধ্যে ওই তরুণীর ডাক্তারি পরীক্ষাও সম্পন্ন হয়েছে।' 
সুমন ও জহিরুল ক্যান্টিন দেখাশোনার দায়িত্বও পালন করতেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে