,

মালয়েশিয়া যেতে কাউকে টাকা প্রদান নয়: প্রবাসীকল্যাণমন্ত্রী

news-image

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বলেছেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে এখনো কোনো কিছুই ঠিক হয়নি। কাজেই কেউ যেন কাউকে কোনো টাকা না দেয়। মঙ্গলবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন। 
ঢাকায় মালয়েশিয়ার সরকারি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন প্রবাসীকল্যাণমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। মন্ত্রী সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর বিষয়ে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সেখানে লোক পাঠানোর পদ্ধতি ও প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। 
মালয়েশিয়ায় লোক নেওয়ার বিষয়ে সেখানকার এবং বাংলাদেশের বিভিন্ন গোষ্ঠী তত্পর- এ বিষয়টি কীভাবে নিয়ন্ত্রণ করবেন?-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘নোবডি ক্যান বাই মি।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা