,

চোখের মণির রংয়ে মানুষ চিনুন

news-image

মানুষের চোখ নাকি কথা বলে। অনেকেই শুধু তাকিয়েই বুঝিয়ে দিতে পারেন তাদের অনুভূতি। সেই ভাষা বুঝে নিতে পারেন কাছের মানুষ। কিন্তু অচেনা মানুষের চোখ দেখেও আপনি বুঝতে পারবেন তাকে। বিশেষজ্ঞদের মতে চোখের মণির রং আপনাকে সাহায্য করতে পারে মানুষটির চরিত্র ভালোলাগা বুঝতে। দেখে নিন কোন চোখের মণির রং কি বোঝায় আপনাকে।

কালো মণি : যাদের চোখের মণি কালো তারা সাধারণত রহস্যময় হয়। রাতের মতো গভীর হয় তাদের চোখ। তারা বিশ্বস্ত হয়। আপনি এদের নিশ্চিন্তে বলতে পারেন আপনার মনের কথা। কখনওই তা পাঁচকান করবেন না এরা। এরা কঠোর পরিশ্রমী হয়। জীবনমুখী এসব মানুষ খুবই বাস্তববাদী হন। দায়িত্ববোধ সম্পন্ন এই সব মানুষ চরিত্রগতভাবে খুবই সৎ হয়ে থাকেন।

বাদামী মণি : চোখের মণির রং যাদের বাদামী হয় তারা আকর্ষণীয় হন। তাদের মধ্যে আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা থাকে। এদের মধ্যে শিল্পীসত্ত্বা থাকে। এদের মধ্যে চারিত্রিক দৃঢ়তা থাকলেও কখনও কখনও এরা চারপাশের মানুষকে নিজেদের মনের কথা বোঝাতে পারেন না।

ধূসর মণি : ধুসর রংয়ের মণি যাদের তারা সধারণত প্রভাবশালী, দৃঢ় এবং ভদ্র হন। এরা যাই করেণ তা নিপুণতার সঙ্গে করার চেষ্টা করেন। এদের মধ্যে ঔদ্ধত্য থাকে না। যেকোনো সম্পর্কই এদের কাছে গুরুত্বপূর্ণ। এরা বিশ্লেষণাত্মক মনষ্ক হয়ে থাকেন। এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি সহজাত গুণ থাকে।

সবুজ মণি : সবুজ মণি যাদের হয় তারা সাধারণত বুদ্ধিদীপ্ত হয়ে থাকেন। এরা কৌতূহলী এবং প্রাণবন্ত হন। এরা সুন্দরের পূজারী হন। এদের খারাপ দিক হলো এর হিংসুক হন।

নীল মণি : নীল মণির মানুষরা ভীষণরকম আকর্ষণীয় হয়ে থাকেন। তারা স্মার্ট এবং আভিজাত হন। তারা সাধারণত শান্ত ও ধীর স্বভাবের হয়ে থাকেন। এদের সম্পর্ক বেশ স্থিতিশীল হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা