,

তানিয়াহুকে আটক করুন : ব্রিটিশ সরকারকে জনগণ

news-image

আগামী মাসে ব্রিটেন সফরের সময় ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আটক করার দাবি জানিয়েছে ব্রিটেনের জনগণ। এ সংক্রান্ত এক আবেদনে এরইমধ্যে হাজার হাজার মানুষ সাক্ষর করেছেন। আবেদনটির নাম দেয়া হয়েছে, ‘লন্ডনে প্রবেশ করা মাত্র বেনিয়ামিন নেতানিয়াহুকে যুদ্ধাপরাধের অভিযোগে আটক করতে হবে।’ ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এ ধরনের আবেদন প্রকাশ করার একটি ওয়েবসাইটে আবেদনটি প্রকাশিত হয়েছে।
ব্রিটিশ জনগণের ওই আবেদনে বলা হয়েছে, ‘আগামী মাসে লন্ডনে বেনিয়ামিন নেতানিয়াহু ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন। আন্তর্জাতিক আইন অনুযায়ী, ২০১৪ সালে অন্তত ২,০০০ বেসামরিক ব্যক্তিকে হত্যার অপরাধে ব্রিটেনে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করতে হবে।’ সোমবার স্থানীয় সময় দুপুর নাগাদ ২৬ হাজারের বেশি লোক আবেদনটিকে সই করেছেন। এদের সংখ্যা প্রতি মুহূর্তে বাড়ছে বলে জানা গেছে। ব্রিটেনের আইন অনুযায়ী, যেকোনো আবেদনে ১০,০০০-এর বেশি লোক সই করলেই সে ব্যাপারে দেশটির সরকার প্রতিক্রিয়া জানাতে বাধ্য। এ ছাড়া, এ সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেলে বিষয়টি নিয়ে আলোচনার জন্য ব্রিটিশ পার্লামেন্টে উত্থাপন করতে হবে। নেতানিয়াহুকে আটকের আবেদনে সাক্ষর করার শেষ সময় রাখা হয়েছে ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
ইহুদিবাদী ইসরাইল ২০১৪ সালের জুলাই মাসের শুরুর দিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ভয়াবহ আগ্রাসন শুরু করে। প্রায় ৫০ দিনের আগ্রাসনে দুই হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হন। নিহত ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। – সূত্র : আইআরআইবি

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা