,

খালেদা জিয়া চক্রান্ত করতেই লন্ডন যাচ্ছেন

news-image

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চক্রান্ত করতেই লন্ডন যাচ্ছেন। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সৌদি আরবে আর কুলাচ্ছে না। অবশেষে চক্রান্ত করতে লন্ডন যাচ্ছেন তিনি।’ সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) ভবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় এ কথা বলেন। বঙ্গবন্ধু একাডেমি এই স্মরণসভার আয়োজন করে।
সংগঠনের উপদেষ্টা ড. খন্দকার এমদাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আসাদুজ্জামান দুর্জয়, সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মিজি প্রমুখ। ব্লগার হত্যা নিয়ে পুলিশের আইজিপির করা মন্তব্যের সাথে একমত পোষণ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, দেশে একের পর এক ব্লগার হত্যা হচ্ছে। আপনি ব্লগারদের লেখায় ধর্মকে নিয়ে কটাক্ষ না করার পরামর্শ দিয়েছেন। আপনার বক্তব্যের সঙ্গে আমিও একমত। কিন্তু একের পর এক ব্লগার হত্যা হচ্ছে তা প্রতিরোধে একটা কিছু করুন। তিনি বলেন, আইন-শৃংখলা বাহিনী চাইলে অপরাধীদের পুলিশ ধরতে পারে না,এমন দুর্দশা তো পুলিশ বাহিনীর নয়। আমাদের পুলিশ বাহিনীর দক্ষতা, সক্ষমতা ও স্বচ্ছতা অনেক দেশের পুলিশ বাহিনীর চেয়ে বেশী। ব্লগার হত্যা যদি আনসার উল্লাহ টিম করে থাকে, তাহলে তাদের গ্রেফতার করুন।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘বাংলাদেশ মানবেন আর বঙ্গবন্ধুকে মানবেন না’- এটায় হয় না। যারা এখনও বিভ্রান্ত – তারা নতুনভাবে চিন্তা ভাবনা করুন। সঠিক রাজনৈতিক পথে যদি আসতে চান, তাহলে মুক্তিযুদ্ধের পথে আসেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা