বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে সেমিফাইনালে বাংলাদেশ

news-image

মঙ্গলবার সিলেট জেলা স্টেডিয়ামে এ-গ্রুপের খেলায় শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ অনুর্ধ্ব ১৬ দল। ফলে এক ম্যাচ হাতে রেখেই চলমান সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেমিতে জায়গা করে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ। আগামী ১৩ আগস্ট গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে একই মাঠে নামবে বাংলাদেশ।
৬ মিনিটে নিপুর গোলেই এগিয়ে যায় বাংলাদেশ। একের পর এক আক্রমণের সফল ফিনিশিং হয়েছে নিপুর মাপা শটে। এরপর স্বাগতিকদের মুহুর্মূহু আক্রমণে তটস্থ থাকতে হয়েছে শ্রীলঙ্কানদের। প্রথমার্ধের ‍পুরোটা সময়ই বল ছিল মধ্যমাঠ থেকে শ্রীলঙ্কার ডি বক্সে; বলতে গেলে বাংলাদেশী ফুটবলারদের পায়েই। তবে ফিনিশিং দেওয়ার দুর্বলতা হতাশ করেছে স্বাগতিকদের। এ অর্ধে কম করেও ১০-১২টি গোলের সুযোগ সৃষ্টি করেও তা কাজে লাগাতে পারেনি শাওন হোসেনের নেতৃত্বাধীন দলটি। তবে ম্যাচে নিয়ন্ত্রণ হাতছাড়া করেনি তারা।

দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে বাংলাদেশের সেন্টার দিয়ে। তবে আক্রমণের ধার কমেনি গোলাম জিলানীর শিষ্যদের। ম্যাচের নিয়ন্ত্রণও হাত ছাড়া করেনি তারা। এরই সুফল হিসেবে ৫৯ মিনিটে গোল আদায় করে নিয়েছেন মিডফিল্ডার আবেদীন রাকিব। বাংলাদেশ এগিয়ে যায় ২-০ গোলে। এরপর আরেকটি সংঘবদ্ধ আক্রমণ থেকে হেড করে ৭৬ মিনিটে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে নিয়েছেন মোহাম্মদ আতিকুজ্জামান। আর ম্যাচের শেষ দিকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি (৪-০) করে দলকে স্বস্তি দেওয়ার পাশাপাশি আসর থেকে শ্রীলঙ্কানদের বিদায় ঘণ্টা বাজিয়ে দিয়েছেন নিপু।

 

এ জাতীয় আরও খবর

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা

নাহিদের দাবি মামলা করেই ফিরবেন

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত ভারত

গুলশান থেকে গ্রেপ্তার লতিফ সিদ্দিকী

৪৫ বছর পর প্রকাশ্যে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন

বাহুবলে এনসিপির গাড়িবহর আটকাল পুলিশ

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল তাহসিন

ফ্যাসিবাদের পক্ষে থাকা শিক্ষকদের পাঠদানের অধিকার নেই: মাহফুজ আলম

সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল

চাঁদাবাজির মামলায় সাবেক বিএনপি নেতা কারাগারে