,

মধ্যবর্তী নির্বাচন নয় : নির্বাচন হবে সঠিক সময়ে

news-image

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী সঠিক সময়ে নির্বাচন দিবেন, মধ্যবর্তী নির্বাচনের কোন সম্ভাবনা নেই। মঙ্গলবার বঙ্গবন্ধুর ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পিএসসি’র সদস্য ও জাবির সাবেক ভিসি অধ্যাপক শরীফ এনামুল কবির মুল প্রবন্ধ উপস্থাপন করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি ও জাকসুর সাবেক ভিপি এনামুল হক শামীম, জাবি ছাত্রলীগ সভাপতি মাহমুদুর রহমান জনি, সাধারণ সম্পাদক রাজিব আহমেদ রাসেল, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, প্রো ভিসি অধ্যাপক আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলে বর্তমান সংবিধানে কিছু নেই তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।
১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিন পালনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাংবাদিকদের জানান, জন্মদিন পালন যার যার ব্যক্তিগত ব্যপার, ১৫ আগষ্ট খালেদা জিয়ার জন্মদিনের ব্যপারে আমার কাছে কোন তথ্য নাই। কেউ বলে ঐ দিনই তার জন্মদিন আবার অনেকেই বলে এটা বানানো।
বঙ্গবন্ধুর সান্নিধ্যপ্রাপ্ত সৈয়দ আশরাফ তার স্মৃতিচারণ করে বলেন, সত্তরের নির্বাচনের সময় আমি ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি ছিলাম। তখন বঙ্গবন্ধুর নির্দেশে আমরা (ছাত্রলীগ) বাড়ি বাড়ি গিয়ে জনগনকে ভোট দেয়া শেখাতাম। অনেকদিন পর নির্বাচন হওয়ায় লোকজন ভোট দেয়া প্রায় ভুলেই গিয়েছিল। এভাবে আমরা জনগনের মাঝে নৌকার দাওয়াত পৌঁছে দিয়েছিলাম।
আলোচনা সভা শেষে দুপুর দুইটার দিকে মন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দোতলায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি ছাত্রলীগকে তাদের মেধা বিকাশের দিকে মনোযোগ দেয়ার উপদেশ দেন।

 

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা