,

শিশু রাকিব হত্যার দায় স্বীকার করেছে শরিফ

news-image

কম্প্রেসার মেশিনের পাইপ দিয়ে পায়ুপথে হাওয়া ঢুকিয়ে শিশু রাকিবকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি শরীফ ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মঙ্গলবার বিকেল ৪টা ৪০ মিনিটে খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে তিনি এ জবানবন্দি দেন।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস এ তথ্য জানিয়ে বলেন, জিজ্ঞাসাবাদে শরীফ হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শরীফের সহযোগী মিন্টুকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে ১০ আগস্ট খুলনার মহানগর হাকিম মো. ফারুক ইকবালের আদালতে রাকিব হত্যা মামলার প্রধান আসামি শরীফ ও সহযোগী মিন্টুকে হাজির কর হয়। তাদের জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেকের ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৩ আগস্ট বিকেলে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় শিশু রাকিবকে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নগরীর টুটপাড়া সেন্ট্রাল রোডের মোটর সাইকেল গ্যারেজ শরীফ মোটর্সের মালিক শরীফ, তার মা বিউটি বেগম এবং সহযোগী মিন্টু মিয়াকে ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা