,

বোমা মেরে উড়িয়ে দিল আইএস

news-image

মধ্যপ্রাচ্যের চরমপন্থী সংগঠন ইসলামিক স্টেট (আইএস) শিরশ্ছেদের পরিবর্তে ১০ ব্যক্তিকে বোমা মেরে উড়িয়ে দিয়েছে। আফগানিস্তানের নানগড়হার প্রদেশে এ ঘটনা ঘটেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও প্রকাশ করেছে আইএস।

আইএসের আদর্শের সঙ্গে দ্বিমত পোষণ করায় ধর্মত্যাগের অভিযোগে তাদের হত্যা করা হয়েছে।  আফগানিস্তানের নানগারহার প্রদেশে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, শিনওয়ারি সম্প্রদায়ের ১০ বন্দিকে টেনে হিচড়ে একটি মাঠের মধ্যে নিয়ে যাচ্ছে আইএস যোদ্ধারা। চোখ বাধা অবস্থাতেই তাদের একটি ফাঁকা মাঠের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এরপর তাদের বোমা মেরে একসঙ্গে উড়িয়ে দেওয়া হয়। হত্যার পর  ১০জনকে ওই মাঠেই কবর দেওয়া হয়।

হত্যাকাণ্ডের কারণ হিসেবে আইএসের দাবি,  নানগড়হারের বাসিন্দারা আইএসের আদর্শকে অস্বীকার করে। আইএসের হাত থেকে রক্ষা পেতে তালিবানের সঙ্গে যোগাযোগ করে নানগড়হারের বেশ কিছু বাসিন্দা। ওই  খবর পাওয়ার পরই নানগড়হার থেকে ওই ১০ শিনওয়ারি সম্প্রদায়ের বাসিন্দাকে অপহরণ করা হয়।

আফগানিস্তানের এই অংশটি পাকিস্তান সীমান্ত সংলগ্ন এবং এটি আইএসের কেন্দ্র ইরাক ও সিরিয়া থেকে এক হাজার মাইল দূরে অবস্থিত। তবে সম্প্রতি আইএস আফগানিস্তানে তাদের আধিপত্য বিস্তারের চেষ্টা করছে। এ লক্ষ্যে তারা সেখানে তালেবানদের বিরুদ্ধেও অভিযান চালাচ্ছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে