,

দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

news-image

আশুগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চরচারতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- সেলিম মিয়া (২৮) রনি (২০) ও মাসুদ মিয়া (১৯)। তাদের সকলের বাড়ি চরচারতলা এলাকায়।

ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, গ্রেপ্তারকৃত সেলিম মিয়া, রনি ও মাসুদ আশুগঞ্জ থানার তালিকাভুক্ত ডাকাত। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় বিভিন্ন মামলার একাধিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পুলিশ অনেকদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েও গ্রেপ্তার করতে পারেনি। অবশেষে সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায় পুলিশ। পরে চরচারতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় কিরিচ উদ্ধার করা হয়।

এ জাতীয় আরও খবর

১ এপ্রিল থেকে জাপানে কর্মী নিয়োগ শুরু

আগাম ভোটে উৎসাহ দিতে যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ কর্মসূচি

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান